বরেণ্য আলেম আবু তাহের নদভীর মৃত্যুতে কওমি পরিষদের শোক
চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাদ্রাসা জামেয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম, বরেণ্য আলেম মাওলানা আবু তাহের কাসেমি নদভীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে কওমি পরিষদ। সোমবার (৩০ মার্চ) এক শোক বার্তায় সংগঠনের সভাপতি ও রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী এ শোক জানান। তিনি বলেন, মরহুম তার সমগ্র জীবন কোরআন-সুন্নাহর খেদমত, ইলমে দ্বীনের প্রচার-প্রসার এবং উম্মাহর সঠিক দিকনির্দেশনায় নিবেদিত রেখেছিলেন। একজন দক্ষ শিক্ষাবিদ, প্রজ্ঞাবান সংগঠক ও দরদী অভিভাবক হিসেবে তিনি সর্বমহলে শ্রদ্ধেয় ছিলেন। তার ইলম, আমল, আখলাক ও নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে, ইনশাআল্লাহ। শোকবার্তায় কওমি পরিষদ সভাপতি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও ছাত্র-শিষ্যদের সবর ও ধৈর্য ধারণের তাওফিক দান করুন। এর আগে, আজ দুপুর দেড়টায় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন মাওলানা আবু তাহের নদভী। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। মাওলানা আবু তাহের ১৯৬
চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাদ্রাসা জামেয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম, বরেণ্য আলেম মাওলানা আবু তাহের কাসেমি নদভীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে কওমি পরিষদ।
সোমবার (৩০ মার্চ) এক শোক বার্তায় সংগঠনের সভাপতি ও রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী এ শোক জানান।
তিনি বলেন, মরহুম তার সমগ্র জীবন কোরআন-সুন্নাহর খেদমত, ইলমে দ্বীনের প্রচার-প্রসার এবং উম্মাহর সঠিক দিকনির্দেশনায় নিবেদিত রেখেছিলেন। একজন দক্ষ শিক্ষাবিদ, প্রজ্ঞাবান সংগঠক ও দরদী অভিভাবক হিসেবে তিনি সর্বমহলে শ্রদ্ধেয় ছিলেন। তার ইলম, আমল, আখলাক ও নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে, ইনশাআল্লাহ।
শোকবার্তায় কওমি পরিষদ সভাপতি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও ছাত্র-শিষ্যদের সবর ও ধৈর্য ধারণের তাওফিক দান করুন।
এর আগে, আজ দুপুর দেড়টায় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন মাওলানা আবু তাহের নদভী। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।
মাওলানা আবু তাহের ১৯৬০ সালে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার উত্তর নিচিন্তাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নাজির আহমদ। শৈশবেই তিনি পারিবারিক পরিবেশে দ্বীনি শিক্ষার সূচনা করেন।
শিক্ষাজীবনে তিনি নানুপুর, জামিয়া ইউনুসিয়া এবং আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় অধ্যয়ন করেন। ১৯৮০ সালে দাওরায়ে হাদিস এবং ১৯৮১ সালে ইফতা সম্পন্ন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য ভারত ও পাকিস্তানে সফর করেন। দারুল উলুম দেওবন্দে পুনরায় দাওরায়ে হাদিস সম্পন্ন করেন এবং নদওয়াতুল উলামায় আরবি ভাষা ও সাহিত্যে উচ্চতর শিক্ষা লাভ করেন।
শিক্ষাজীবন শেষে মাওলানা আবু তাহের আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় শিক্ষকতা শুরু করেন। সেখানে হাদিস ও আরবি সাহিত্যের শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি প্রশাসনিক দায়িত্বেও নিয়োজিত ছিলেন এবং দারুল ইকামার নাজিম হিসেবেও কাজ করেছেন।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২০২৫ সালের অক্টোবরে তিনি আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
What's Your Reaction?