বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক নিয়োগ

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (গ্রেড-২) পদে মো. জাহাঙ্গীর আলম খান এবং বাংলা একাডেমির সচিব (উপ-সচিব) পদে ড. মো. সেলিম রেজাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে‌ এই নিয়োগ দিয়ে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা ১৪ (২) অনুযায়ী মো. জাহাঙ্গীর আলম খানকে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে নির্বাহী পরিচালক (গ্রেড-২) পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের ক্ষেত্রে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। আরও পড়ুন ঢামেক পরিচালকের পদত্যাগের দাবিতে আন্দোলনে চিকিৎসকরা অন্যদিকে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী ড. মো. সেলিম রেজাকে বাংলা একাডেমির সচিব (উপ-সচিব) পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তার অবসরোত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ড. সেলিম রেজাকেও অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক নিয়োগ

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (গ্রেড-২) পদে মো. জাহাঙ্গীর আলম খান এবং বাংলা একাডেমির সচিব (উপ-সচিব) পদে ড. মো. সেলিম রেজাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে‌ এই নিয়োগ দিয়ে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা ১৪ (২) অনুযায়ী মো. জাহাঙ্গীর আলম খানকে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে নির্বাহী পরিচালক (গ্রেড-২) পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের ক্ষেত্রে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

অন্যদিকে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী ড. মো. সেলিম রেজাকে বাংলা একাডেমির সচিব (উপ-সচিব) পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তার অবসরোত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ড. সেলিম রেজাকেও অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগ দেওয়া হয়েছে।

উভয়ের নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরএমএম/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow