বর্তমান সরকার শ্রমিকবান্ধব : ফারুক

বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। তিনি বলেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যে অনেক কার্যক্রম হাতে নিয়েছে সরকার। শনিবার (২ মে) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শ্রমিকদের ন্যায্য অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে বিশদ আলোচনা হয়। জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা এটি এম গোলাম মাওলা সভাপতির বক্তব্যে বলেন, একটি দেশে শ্রমিকের অধিকার নিশ্চিত হলেই দেশের সুষম উন্নয়ন সম্ভব। জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেন, জাতীয়তাবাদী সমমনা জোট দেশের সাধারণ শ্রমিকের স্বার্থ রক্ষার জন্য অতীতের ন্যায় আগামীতেও রাজপথে থেকে সোচ্চার ভূমিকা পালন করবে। বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের মুখপাত্র এস এম শাহাদাত বলেন, শ্রমনির্ভর এই দেশে অদক্ষ শ্রমিকে

বর্তমান সরকার শ্রমিকবান্ধব : ফারুক

বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। তিনি বলেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যে অনেক কার্যক্রম হাতে নিয়েছে সরকার।

শনিবার (২ মে) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শ্রমিকদের ন্যায্য অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে বিশদ আলোচনা হয়।

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা এটি এম গোলাম মাওলা সভাপতির বক্তব্যে বলেন, একটি দেশে শ্রমিকের অধিকার নিশ্চিত হলেই দেশের সুষম উন্নয়ন সম্ভব।

জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেন, জাতীয়তাবাদী সমমনা জোট দেশের সাধারণ শ্রমিকের স্বার্থ রক্ষার জন্য অতীতের ন্যায় আগামীতেও রাজপথে থেকে সোচ্চার ভূমিকা পালন করবে।

বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের মুখপাত্র এস এম শাহাদাত বলেন, শ্রমনির্ভর এই দেশে অদক্ষ শ্রমিকের সংখ্যা বেশি। বিপুল এই জনগোষ্ঠীকে প্রশিক্ষিত ও দক্ষ করে সরকারি সহায়তায় বিদেশে প্রেরণ করা হলে, দেশের অর্থনীতিতে শ্রমিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন সমন্বয়কারী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. সৈয়দ নুরুল ইসলাম, এনপিপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, মুসলিম লীগের চেয়ারম্যান ব্যারিস্টার নাসিম খান, এনডিপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল, ডিএল এর সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস এবং মহাসচিব জাকির হোসেন রিয়াজ, আবু সৈয়দ, রেজওয়ান মর্তুজা, জামিল আহম্মেদ, আব্দুল বারিক, সাইফুল আলম, শরিফুল ইসলাম, জহির হোসেন প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow