বসন্ত বরণ ও ভালোবাসা দিবসে মানিকগঞ্জে ফুল ব্যবসায়ীদের ভাটা

বসন্ত বরণ আর ভালোবাসা দিবস বছরের এই সময়টাতেই জমে ওঠার কথা ফুলের বাজার। কিন্তু এবারের চিত্র ভিন্ন। প্রত্যাশার তুলনায় বিক্রি কম, লোকসানের শঙ্কায় মানিকগঞ্জের ফুল ব্যবসায়ীরা। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনকে ঘিরে প্রতি বছরই মানিকগঞ্জের শহর ও উপজেলার বাজারগুলোতে বাড়তি ফুলের চাহিদা থাকে। রাস্তার মোড়ে মোড়ে অস্থায়ী স্টল, রঙিন গোলাপ, গাঁদা আর রজনীগন্ধার সমাহার সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। কিন্তু এ বছর সেই চিত্র অনেকটাই ফিকে। ব্যবসায়ীদের ভাষ্য–ক্রেতা কম ফলে রয়েছে লোকসানের শঙ্কা। গত বছর এই সময় ফুলের চাপ সামলাতে পারতাম না। এবার সকাল থেকে বসে আছি, বিক্রি খুবই কম। পাইকারি দামে ফুল কিনেছি, এখন লোকসানের চিন্তা হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, নির্বাচন-পরবর্তী সময়ের প্রভাব ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় উৎসবের আমেজ কম। ফলে বিশেষ দিবস ঘিরে বাড়তি যে বিক্রির আশা ছিল, তা পূরণ হয়নি। বরং অতিরিক্ত ফুল সংগ্রহ এখন তাদের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পছন্দের মানুষদের জন্য ফুল কিনছি। দাম তুলনামূলক ঠিক আছে। সংগ্রহও ভালো। ক্রেতাদের মধ্যে সন্তুষ্টি থাকলেও সেই সংখ্যাটা প্রত্যাশার তুলনায় কম বলছ

বসন্ত বরণ ও ভালোবাসা দিবসে মানিকগঞ্জে ফুল ব্যবসায়ীদের ভাটা

বসন্ত বরণ আর ভালোবাসা দিবস বছরের এই সময়টাতেই জমে ওঠার কথা ফুলের বাজার। কিন্তু এবারের চিত্র ভিন্ন। প্রত্যাশার তুলনায় বিক্রি কম, লোকসানের শঙ্কায় মানিকগঞ্জের ফুল ব্যবসায়ীরা।

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনকে ঘিরে প্রতি বছরই মানিকগঞ্জের শহর ও উপজেলার বাজারগুলোতে বাড়তি ফুলের চাহিদা থাকে। রাস্তার মোড়ে মোড়ে অস্থায়ী স্টল, রঙিন গোলাপ, গাঁদা আর রজনীগন্ধার সমাহার সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

কিন্তু এ বছর সেই চিত্র অনেকটাই ফিকে। ব্যবসায়ীদের ভাষ্য–ক্রেতা কম ফলে রয়েছে লোকসানের শঙ্কা। গত বছর এই সময় ফুলের চাপ সামলাতে পারতাম না। এবার সকাল থেকে বসে আছি, বিক্রি খুবই কম। পাইকারি দামে ফুল কিনেছি, এখন লোকসানের চিন্তা হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, নির্বাচন-পরবর্তী সময়ের প্রভাব ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় উৎসবের আমেজ কম। ফলে বিশেষ দিবস ঘিরে বাড়তি যে বিক্রির আশা ছিল, তা পূরণ হয়নি। বরং অতিরিক্ত ফুল সংগ্রহ এখন তাদের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

পছন্দের মানুষদের জন্য ফুল কিনছি। দাম তুলনামূলক ঠিক আছে। সংগ্রহও ভালো। ক্রেতাদের মধ্যে সন্তুষ্টি থাকলেও সেই সংখ্যাটা প্রত্যাশার তুলনায় কম বলছেন ব্যবসায়ীরা।

ফুল ব্যবসায়ীদের দাবি, বিশেষ দিবসগুলোই তাদের বছরের বড় আয়ের সময়। এই সময় ভাটা থাকলে ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে। বসন্ত ও ভালোবাসার দিনে বিক্রির আশায় থাকলেও এবারের মন্দা তাদের সেই আশায় বড় ধাক্কা দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow