বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইনের ৪৯ নম্বর ধারা অনুযায়ী আব্দুন নাসের খানকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। তার ভোগ করা অবসর-উত্তর ছুটি (পিআরএল) ও এ সংশ্লিষ্ট সুবিধা স্থগিত রাখার শর্তে এই নিয়োগ কার্যকর হবে। চুক্তির শর্তে আরও উল্লেখ করা হয়েছে, সচিব হিসেবে দায়িত্ব পালনকালে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্ত মেনে তাকে দায়িত্ব গ্রহণ করতে হবে। যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে এই নিয়োগ কার্যকর থাকবে। এছাড়া তার নিয়োগের অন্যান্য শর্তাবলি সম্পাদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow