বহিষ্কৃত বিএনপি নেতার কাঁটাতারের বেড়ায় অবরুদ্ধ প্রবাসীর পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে এক ইতালি প্রবাসীর বাড়ি দখলে নিতে চারপাশে কাঁটাতার দিয়ে ঘেরাও করার অভিযোগ উঠেছে বহিষ্কৃত বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (৬ জুন) ভুক্তভোগী ইতালি প্রবাসী মামুন মিজির স্ত্রী রোজিনা বেগম রায়পুর থানায় ১৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৭নং ওয়ার্ড চরবংশী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন- এবাদ উল্যা, শাকিল কবিরাজ, রাছেল হোসেন ছোটন ছৈয়াল, রায়হান গাজী, ইসমাইল বেপারী, ইয়ামিন দেওয়ান ও অজ্ঞাত ১২ জন। এর মাঝে এবাদ উল্যা উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী খাসের হাট এলাকার বাসিন্দা ও ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বিএনপির বহিষ্কৃত সভাপতি। শাকিল উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া বাজার এলাকার মৃত জয়নাল কবিরাজের ছেলে ও অন্যরা চরবংশী গ্রামের বাসিন্দা। অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৬ বছর আগে ইতালি প্রবাসী মামুন ওই জমি কিনে বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। সম্প্রতি ওই বাড়ি দখলের জন্য এবাদ উল্যা ও শাকিল পাঁয়তারা শুরু করেন। ঘটনার দিন অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে বাড়ির টিনের বেড়ার চারপাশে কাঁটাতারের বেড়া দেন। এতে প্রবাস

বহিষ্কৃত বিএনপি নেতার কাঁটাতারের বেড়ায় অবরুদ্ধ প্রবাসীর পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে এক ইতালি প্রবাসীর বাড়ি দখলে নিতে চারপাশে কাঁটাতার দিয়ে ঘেরাও করার অভিযোগ উঠেছে বহিষ্কৃত বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (৬ জুন) ভুক্তভোগী ইতালি প্রবাসী মামুন মিজির স্ত্রী রোজিনা বেগম রায়পুর থানায় ১৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

এর আগে শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৭নং ওয়ার্ড চরবংশী এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- এবাদ উল্যা, শাকিল কবিরাজ, রাছেল হোসেন ছোটন ছৈয়াল, রায়হান গাজী, ইসমাইল বেপারী, ইয়ামিন দেওয়ান ও অজ্ঞাত ১২ জন।

এর মাঝে এবাদ উল্যা উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী খাসের হাট এলাকার বাসিন্দা ও ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বিএনপির বহিষ্কৃত সভাপতি। শাকিল উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া বাজার এলাকার মৃত জয়নাল কবিরাজের ছেলে ও অন্যরা চরবংশী গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৬ বছর আগে ইতালি প্রবাসী মামুন ওই জমি কিনে বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। সম্প্রতি ওই বাড়ি দখলের জন্য এবাদ উল্যা ও শাকিল পাঁয়তারা শুরু করেন। ঘটনার দিন অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে বাড়ির টিনের বেড়ার চারপাশে কাঁটাতারের বেড়া দেন। এতে প্রবাসীর পরিবার বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়েন।

বহিষ্কৃত বিএনপি নেতার কাঁটাতারের বেড়ায় অবরুদ্ধ প্রবাসীর পরিবার

এ ঘটনায় প্রতিবাদ করতে গেলে পরিবারের লোকজনকে হত্যা করে মরদেহ গুম করে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করেন বাদী। এর আগেও গত ডিসেম্বর মাসে বাড়িটি দখলের চেষ্টা করা হয়। তখন রায়পুর থানায় একটি মামলা দায়ের করে প্রবাসী পরিবার।

ভুক্তভোগী রোজিনা বেগম বলেন, ‘শাকিল ও এবাদ আমাদের বাড়ি ঘর দখলে নিতে চারপাশে কাঁটাতার দিয়ে ঘেরাও করে রেখেছে। জমি নিয়ে কোনো সমস্যা থাকলে তাদেরকে বৈঠকে বসতে বলা হয়েছে। কিন্তু তারা না বলে বারবার আমার বাড়ি জোরপূর্বক দখল করার চেষ্টা করছে। দুইদিন ধরে আমরা অবরুদ্ধ হয়ে পড়ে আছি। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাচ্ছি।’

সাবেক বিএনপি নেতা এবাদ উল্যা গাজী বলেন, শাকিল কবিরাজ লোকজন এনে ওই বাড়ির চারপাশে কাঁটাতারের বেড়া দিয়েছে। জমির বিরোধ নিয়ে উভয়পক্ষকে নিয়ে একাধিকবার সালিশি বৈঠক হয়েছে। সালিশি বৈঠকে ছিলাম। সালিশদার হিসেবে ঘটনার দিন আমাকে ডেকেছে। এজন্য সেখানে গিয়েছি কিন্তু কিছু করিনি।

এ ব্যাপারে বক্তব্য জানতে শাকিল কবিরাজের মোবাইলে কল দিলে তিনি ব্যস্ততা দেখিয়ে পরে কল করার কথা বলে কেটে দেন।

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

কাজল কায়েস/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow