বাঁচা মরার লড়াইয়ে কি লিটনকে পাবে বাংলাদেশ?
ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটারদের ব্যর্থতার ৪ উইকেটে হেরে পিছিয়ে পড়েছে টাইগাররা। ওয়ানডে সিরিজে পাওয়া চোটের কারণে প্রথম ম্যাচে নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসকে পায়নি স্বাগতিকরা। আগামীকাল চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় মাঠে গড়াবে সিরিজে দ্বিতীয় ম্যাচ। তিন ম্যাচের সিরিজে টিকে থাকতে আগামীকাল জয়ের কোনো বিকল্প নেই। এই ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন লিটন কি আদৌ খেলতে পারবেন! প্রথম টি-২০ ম্যাচ শেষে বাংলাদেশের বোলিং কোচ তালহা জুবায়ের সংবাদ সম্মেলনে বারবার বলছিলেন, একটা জুটির অভাব বোধ করেছেন তারা। সে ক্ষেত্রে লিটনকে মিস করেছেন এবং তিনি আশা করে বলেছিলেন পরের ম্যাচে আগে লিটনকে ঘিরে ভালো সংবাদ পাওয়া যাবে। তালহা বলেছিলেন, ‘লিটনকে অবশ্যই মিস করেছি আমরা। ফিজিও তার চিকিৎসা ও পুনর্বাসনের কাজ চালিয়ে যাচ্ছে। আশা করছি, পরের ম্যাচের আগেই তার অবস্থা নিয়ে চূড়ান্ত আপডেট পাওয়া যাবে।’ গতকাল হারের পর আজ অনুশীলন করেনি বাংলাদেশ। হোটেলেই জিম করেছেন তারা। লিটনকে পাওয়া যাবে কিনা এটা এখনই নিশ্চিত করা বলা
ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটারদের ব্যর্থতার ৪ উইকেটে হেরে পিছিয়ে পড়েছে টাইগাররা।
ওয়ানডে সিরিজে পাওয়া চোটের কারণে প্রথম ম্যাচে নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসকে পায়নি স্বাগতিকরা। আগামীকাল চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় মাঠে গড়াবে সিরিজে দ্বিতীয় ম্যাচ। তিন ম্যাচের সিরিজে টিকে থাকতে আগামীকাল জয়ের কোনো বিকল্প নেই।
এই ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন লিটন কি আদৌ খেলতে পারবেন! প্রথম টি-২০ ম্যাচ শেষে বাংলাদেশের বোলিং কোচ তালহা জুবায়ের সংবাদ সম্মেলনে বারবার বলছিলেন, একটা জুটির অভাব বোধ করেছেন তারা। সে ক্ষেত্রে লিটনকে মিস করেছেন এবং তিনি আশা করে বলেছিলেন পরের ম্যাচে আগে লিটনকে ঘিরে ভালো সংবাদ পাওয়া যাবে।
তালহা বলেছিলেন, ‘লিটনকে অবশ্যই মিস করেছি আমরা। ফিজিও তার চিকিৎসা ও পুনর্বাসনের কাজ চালিয়ে যাচ্ছে। আশা করছি, পরের ম্যাচের আগেই তার অবস্থা নিয়ে চূড়ান্ত আপডেট পাওয়া যাবে।’
গতকাল হারের পর আজ অনুশীলন করেনি বাংলাদেশ। হোটেলেই জিম করেছেন তারা। লিটনকে পাওয়া যাবে কিনা এটা এখনই নিশ্চিত করা বলা যাচ্ছে না। টাইগার টিম ম্যানেজমেন্টের একটি সূত্র জানায়, লিটন এখন আগের চেয়ে অনেকটাই ভালো। দ্রুত উন্নতি হচ্ছে তার। তবে এখনই বলা যাচ্ছে না আগামীকাল খেলতে পারবেন কিনা।
সেক্ষেত্রে আগামীকাল মাঠে গিয়ে ফিটনেস টেস্ট করার পর নিশ্চিত হওয়া যাবে। চলতি মাসের শেষ সপ্তাহেই জিম্বাবুয়েতে টেস্ট খেলবে বাংলাদেশ। ওই দলের গুরুত্বপূর্ণ সদস্য লিটন। ফলে টি-টোয়েন্টি সিরিজে ঝুঁকি নেওয়া হবে কিনা সেটাও বড় প্রশ্ন।
এর আগে গত ১৪ জুন অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাটিংয়ের সময়ে পায়ের মাংসপেসিতে চোট পান লিটন। আজ এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, বাম পায়ের কাফ মাংসপেশিতে গ্রেড-১ স্ট্রেইনে পড়েছেন বাংলাদেশ অধিনায়ক।
এসকেডি/আইএইচএস/
What's Your Reaction?