বাঁশখালীতে পাহাড়ি ঢলে দুই শিশুর মৃত্যু

  চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পাহাড়ি ঢলের স্রোতে ভেসে মিরাজ (৫) ও আশিক (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পৃথক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের মেহের আলী বাড়ির প্রবাসী কামাল উদ্দিনের ছেলে। অপর শিশু মিরাজ একই ইউনিয়নের রত্নপুর এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে এলাকায় তীব্র পানির স্রোত সৃষ্টি হয়। শুক্রবার সকালে দুই শিশু নিজ নিজ বাড়ির উঠানে খেলতে বের হলে পূর্বদিক থেকে নেমে আসা ঢলের পানিতে ভেসে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাদের মৃত্যু হয়। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড়ি ঢলের পানির স্রোতে ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের সময় শিশুদের নিরাপদ স্থানে রাখার বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এমআরএএইচ/জেএইচ

বাঁশখালীতে পাহাড়ি ঢলে দুই শিশুর মৃত্যু

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পাহাড়ি ঢলের স্রোতে ভেসে মিরাজ (৫) ও আশিক (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পৃথক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের মেহের আলী বাড়ির প্রবাসী কামাল উদ্দিনের ছেলে। অপর শিশু মিরাজ একই ইউনিয়নের রত্নপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে এলাকায় তীব্র পানির স্রোত সৃষ্টি হয়। শুক্রবার সকালে দুই শিশু নিজ নিজ বাড়ির উঠানে খেলতে বের হলে পূর্বদিক থেকে নেমে আসা ঢলের পানিতে ভেসে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাদের মৃত্যু হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড়ি ঢলের পানির স্রোতে ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের সময় শিশুদের নিরাপদ স্থানে রাখার বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

এমআরএএইচ/জেএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow