বাংলাদেশকে নিয়ে ফের প্রশংসা অশ্বিনের, এবার যা লিখলেন

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক হারের পর টেস্ট ক্রিকেটের কাঠামো নিয়ে নিজের দীর্ঘদিনের মতামত ফের সামনে আনলেন ভারতের সাবেক অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ডারউইনে বাংলাদেশের দুর্দান্ত জয়কে শুধু অঘটন হিসেবে দেখছেন না তিনি; বরং এই জয় থেকে টেস্ট ক্রিকেটের জন্য বড় একটি শিক্ষা খুঁজে পেয়েছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার। মারারা ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ইতিহাসের অন্যতম বড় অঘটনের জন্ম দিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে এটি বাংলাদেশের প্রথম টেস্ট জয়। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে আমন্ত্রণ পেয়েই চমকে দিয়েছে টাইগাররা। বাংলাদেশের জয়ের ধরনও ছিল অবিশ্বাস্য। অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। সেই দলটিই মূল টেস্টে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে তুলে নেয় ৪২৬ রান। পরে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে কোনো ধরনের চাপ ছাড়াই ৯ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের এমন পারফরম্যান্সে মুগ্ধ অশ্বিন দ্রুতই প্রশংসা করেন টাইগারদের। একই সঙ্গে ডারউইনের অপরিচিত কন্ডিশন অস্ট্র

বাংলাদেশকে নিয়ে ফের প্রশংসা অশ্বিনের, এবার যা লিখলেন

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক হারের পর টেস্ট ক্রিকেটের কাঠামো নিয়ে নিজের দীর্ঘদিনের মতামত ফের সামনে আনলেন ভারতের সাবেক অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ডারউইনে বাংলাদেশের দুর্দান্ত জয়কে শুধু অঘটন হিসেবে দেখছেন না তিনি; বরং এই জয় থেকে টেস্ট ক্রিকেটের জন্য বড় একটি শিক্ষা খুঁজে পেয়েছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার।

মারারা ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ইতিহাসের অন্যতম বড় অঘটনের জন্ম দিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে এটি বাংলাদেশের প্রথম টেস্ট জয়। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে আমন্ত্রণ পেয়েই চমকে দিয়েছে টাইগাররা।

বাংলাদেশের জয়ের ধরনও ছিল অবিশ্বাস্য। অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। সেই দলটিই মূল টেস্টে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে তুলে নেয় ৪২৬ রান। পরে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে কোনো ধরনের চাপ ছাড়াই ৯ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশের এমন পারফরম্যান্সে মুগ্ধ অশ্বিন দ্রুতই প্রশংসা করেন টাইগারদের। একই সঙ্গে ডারউইনের অপরিচিত কন্ডিশন অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের কীভাবে সমস্যায় ফেলেছে, সেটিও তুলে ধরেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ অশ্বিন লিখেছেন, ‘বাংলাদেশের কাছ থেকে দুর্দান্ত পারফরম্যান্স! এটি নির্ধারিত টেস্ট সেন্টারের গুরুত্ব আবারও মনে করিয়ে দিল। ডারউইনের কন্ডিশন অস্ট্রেলিয়ানদের চমকে দিয়েছে।’

jagonewsবাংলাদেশকে নিয়ে অশ্বিনের পোস্ট

অশ্বিনের মন্তব্যের পেছনে রয়েছে ডারউইনের উইকেটের চরিত্র। মারারা ক্রিকেট গ্রাউন্ডের পিচে ছিল অসম বাউন্স ও টার্ন। এমন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অস্ট্রেলিয়ার ব্যাটারদের বেশ বেগ পেতে হয়েছে। পুরো ম্যাচে স্বাগতিকদের হয়ে কেবল ক্যামেরন গ্রিন ও স্টিভ স্মিথ কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে পেরেছেন। গ্রিন তো ক্যারিয়ারের প্রথম ঘরের মাঠের টেস্ট সেঞ্চুরিও তুলে নেন, কিন্তু তাতেও দলকে রক্ষা করা যায়নি।

অশ্বিনের বক্তব্যের মূল জায়গায় রয়েছে ‘ডেজিগনেটেড টেস্ট সেন্টার’ বা নির্ধারিত টেস্ট কেন্দ্রের ধারণা। অর্থাৎ, নির্দিষ্ট কিছু ভেন্যুকে দীর্ঘ সংস্করণের ক্রিকেটের জন্য বিশেষভাবে চিহ্নিত ও প্রস্তুত করা হবে। এসব মাঠে টেস্ট ক্রিকেটের উপযোগী স্বতন্ত্র কন্ডিশন ও পিচের চরিত্র ধরে রাখার ওপর গুরুত্ব দেওয়া হবে।

এর আগে ডারউইন টেস্টের দ্বিতীয় দিন শেষেও বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করেছিলেন অশ্বিন। অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে অলআউট করে দিয়ে দ্বিতীয় দিন শেষে টাইগারদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩৫১ রান। লিড ১৫৩ রানের।

তখন অশ্বিন তার পোস্টে লিখেছিলেন, ‘বাংলাদেশ ডারউইনে অস্ট্রেলিয়াকে এমন ব্যাকফুটে ঠেলে দিয়েছে, যা হয়তো কেউই কল্পনা করেনি!’

‘প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট থেকে প্রথম টেস্টের প্রথম দুই দিনেই আধিপত্য। কী দারুণভাবে ঘুরে দাঁড়ানো! দীর্ঘজীবী হোক এই ফরম্যাট।’

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow