বাংলাদেশি জাতীয়তাবাদ একটি বাগানের মতো : বিদ্যুৎমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন- বাংলাদেশের মানচিত্রে যারা বসবাস করে তারা সবাই বাংলাদেশি। এটা একটি বাগানের মতো; এখানে সব ধরনের ফুল ফুটবে, বনফুল-ঘাসফুলও ফুটবে। বাংলাদেশি জাতীয়তাবাদ মূলত একটি বাগানের মতো। শনিবার (১৬ মে) সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন আয়োজিত ‘বৈচিত্র্যের ঐক্য ও সংস্কৃতির মিলনমেলা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একটি বড় দ্বন্দ্ব ছিল যে- দেশ আমরা বানিয়েছি, তাহলে কি আমরা সবাই বাঙালি? বাংলাদেশের মানচিত্রে আমরা যারা বসবাস করি, আমাদের সবাই বাঙালি নয়। এই মানচিত্রের মধ্যে বসবাসকারী বাঙালিদের জনসংখ্যা সবচেয়ে বড় হলেও সাঁওতাল, মুণ্ডা, হাজং, চাকমা ও মারমাসহ আরও অনেক নৃ-গোষ্ঠীর মানুষ এখানে রয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর তখনকার নেতারা বলেছিলেন সবাই ‘বাঙালি’ হয়ে যাও। যার ফলশ্রুতিতে পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্টি হয়েছিল, যে অশান্তি এখনো বিরাজমান। তিনি আরও বলেন, রাষ্ট্রনায়ক তার
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন- বাংলাদেশের মানচিত্রে যারা বসবাস করে তারা সবাই বাংলাদেশি। এটা একটি বাগানের মতো; এখানে সব ধরনের ফুল ফুটবে, বনফুল-ঘাসফুলও ফুটবে। বাংলাদেশি জাতীয়তাবাদ মূলত একটি বাগানের মতো।
শনিবার (১৬ মে) সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন আয়োজিত ‘বৈচিত্র্যের ঐক্য ও সংস্কৃতির মিলনমেলা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একটি বড় দ্বন্দ্ব ছিল যে- দেশ আমরা বানিয়েছি, তাহলে কি আমরা সবাই বাঙালি? বাংলাদেশের মানচিত্রে আমরা যারা বসবাস করি, আমাদের সবাই বাঙালি নয়। এই মানচিত্রের মধ্যে বসবাসকারী বাঙালিদের জনসংখ্যা সবচেয়ে বড় হলেও সাঁওতাল, মুণ্ডা, হাজং, চাকমা ও মারমাসহ আরও অনেক নৃ-গোষ্ঠীর মানুষ এখানে রয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর তখনকার নেতারা বলেছিলেন সবাই ‘বাঙালি’ হয়ে যাও। যার ফলশ্রুতিতে পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্টি হয়েছিল, যে অশান্তি এখনো বিরাজমান।
তিনি আরও বলেন, রাষ্ট্রনায়ক তারেক রহমান বাংলাদেশের সব জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা চালাচ্ছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তার সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ সেই স্বপ্ন বাস্তবায়িত হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ।
What's Your Reaction?