বাংলাদেশি লিটন হত্যা মামলায় মালদ্বীপের নাগরিক নিজাম দোষী সাব্যস্ত

মালদ্বীপে বাংলাদেশি নাগরিক মোহাম্মদ লিটনকে হত্যার দায়ে অভিযুক্ত স্থানীয় নাগরিক মোহাম্মদ নিজামকে (৪৫) দোষী সাব্যস্ত করেছেন দেশটির ক্রিমিনাল কোর্ট। মঙ্গলবার (১৪ এপ্রিল) শুনানির পর রাষ্ট্রপক্ষ আসামির জন্য ২৫ বছরের কারাদণ্ডের আবেদন জানিয়েছে। মামলার নথিপত্র অনুযায়ী, ২০২২ সালের ২৮ ডিসেম্বর মালদ্বীপের ভিলিমালে থেকে ছেড়ে যাওয়া একটি তেলবাহী নৌকায় কর্মরত অবস্থায় নিখোঁজ হন ৩৫ বছর বয়সী লিটন। পুলিশি তদন্তে বেরিয়ে আসে, গভীর সমুদ্রে নিজাম তাকে নৌকা থেকে ফেলে দিয়েছিলেন। গ্রেফতারের পর তদন্ত কর্মকর্তাদের কাছে লিটনকে পানিতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন অভিযুক্ত নিজাম। আদালত রায়ে উল্লেখ করেছেন, ইসলামী শরিয়াহ অনুযায়ী ‘ইচ্ছাকৃত খুন’ হিসেবে সন্দেহাতীতভাবে প্রমাণ করার জন্য যে সুনির্দিষ্ট মানদণ্ড প্রয়োজন, তা এই মামলায় শতভাগ পূরণ হয়নি। এ কারণেই রাষ্ট্রপক্ষ মৃত্যুদণ্ডের পরিবর্তে দীর্ঘমেয়াদি কারাদণ্ডের আবেদন করেছেন। মালদ্বীপের বিচারিক ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা। দেশটির আইনি বিশ্লেষকদের মতে, কোনো ব্যক্তি নিখোঁজ হওয়ার পর তার লাশ উদ্ধার না হলেও পারিপার্শ্বিক তথ্য-প্রমাণের ভিত্তিতে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ার

বাংলাদেশি লিটন হত্যা মামলায় মালদ্বীপের নাগরিক নিজাম দোষী সাব্যস্ত

মালদ্বীপে বাংলাদেশি নাগরিক মোহাম্মদ লিটনকে হত্যার দায়ে অভিযুক্ত স্থানীয় নাগরিক মোহাম্মদ নিজামকে (৪৫) দোষী সাব্যস্ত করেছেন দেশটির ক্রিমিনাল কোর্ট। মঙ্গলবার (১৪ এপ্রিল) শুনানির পর রাষ্ট্রপক্ষ আসামির জন্য ২৫ বছরের কারাদণ্ডের আবেদন জানিয়েছে।

মামলার নথিপত্র অনুযায়ী, ২০২২ সালের ২৮ ডিসেম্বর মালদ্বীপের ভিলিমালে থেকে ছেড়ে যাওয়া একটি তেলবাহী নৌকায় কর্মরত অবস্থায় নিখোঁজ হন ৩৫ বছর বয়সী লিটন। পুলিশি তদন্তে বেরিয়ে আসে, গভীর সমুদ্রে নিজাম তাকে নৌকা থেকে ফেলে দিয়েছিলেন। গ্রেফতারের পর তদন্ত কর্মকর্তাদের কাছে লিটনকে পানিতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন অভিযুক্ত নিজাম।

আদালত রায়ে উল্লেখ করেছেন, ইসলামী শরিয়াহ অনুযায়ী ‘ইচ্ছাকৃত খুন’ হিসেবে সন্দেহাতীতভাবে প্রমাণ করার জন্য যে সুনির্দিষ্ট মানদণ্ড প্রয়োজন, তা এই মামলায় শতভাগ পূরণ হয়নি। এ কারণেই রাষ্ট্রপক্ষ মৃত্যুদণ্ডের পরিবর্তে দীর্ঘমেয়াদি কারাদণ্ডের আবেদন করেছেন।

মালদ্বীপের বিচারিক ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা। দেশটির আইনি বিশ্লেষকদের মতে, কোনো ব্যক্তি নিখোঁজ হওয়ার পর তার লাশ উদ্ধার না হলেও পারিপার্শ্বিক তথ্য-প্রমাণের ভিত্তিতে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ার ঘটনা এটিই প্রথম।

প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এই রায়ের মাধ্যমে লিটন হত্যার ন্যায়বিচার পাওয়ার আশা প্রকাশ করছে।

এমআরএম 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow