বাংলাদেশের ডিজিটাল ক্যারিয়ারে জনপ্রিয় হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং

অ্যাফিলিয়েট মার্কেটিং এখন আর প্রযুক্তিপ্রেমী বা ব্লগারদের শখের জায়গা হয়ে নেই। সময়ের সঙ্গে এটি বৈশ্বিক ডিজিটাল অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের মধ্যে বিশ্বজুড়ে অ্যাফিলিয়েট মার্কেটের আকার ২০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। এর মধ্যে অ্যামাজনের অবদানই প্রায় ১০ বিলিয়ন ডলার। কনটেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে পণ্যের প্রচার ও বিক্রয় এখন আধুনিক ব্যবসার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সহজ কথায়, অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এমন একটি আয়ের মডেল, যেখানে ব্যক্তি বা প্রতিষ্ঠান বিশেষ ট্র্যাকিং লিংকের মাধ্যমে পণ্য প্রচার করে এবং সেই লিংক থেকে বিক্রি হলে কমিশন আয় করে। এর জনপ্রিয়তার মূল কারণ সহজলভ্যতা। একটি স্মার্টফোন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতি থাকলেই যে কেউ পণ্য সুপারিশ করে আয় করতে পারেন। এতে পণ্য মজুত রাখা, ডেলিভারি ব্যবস্থাপনা বা বড় ধরনের প্রাথমিক বিনিয়োগের কোনো প্রয়োজন পড়ে না। টিকটকের গ্যাজেট আনবক্সিং থেকে শুরু করে ইনস্টাগ্রামের ফ্যাশন রিল সব ক্ষেত্রেই এই মডেল মানুষের ডিজিটাল উপস্থিতিকে আয়ের উৎসে রূপান্তরিত করছে। বাংলাদেশ বর্তমানে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জ

বাংলাদেশের ডিজিটাল ক্যারিয়ারে জনপ্রিয় হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং
অ্যাফিলিয়েট মার্কেটিং এখন আর প্রযুক্তিপ্রেমী বা ব্লগারদের শখের জায়গা হয়ে নেই। সময়ের সঙ্গে এটি বৈশ্বিক ডিজিটাল অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের মধ্যে বিশ্বজুড়ে অ্যাফিলিয়েট মার্কেটের আকার ২০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। এর মধ্যে অ্যামাজনের অবদানই প্রায় ১০ বিলিয়ন ডলার। কনটেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে পণ্যের প্রচার ও বিক্রয় এখন আধুনিক ব্যবসার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সহজ কথায়, অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এমন একটি আয়ের মডেল, যেখানে ব্যক্তি বা প্রতিষ্ঠান বিশেষ ট্র্যাকিং লিংকের মাধ্যমে পণ্য প্রচার করে এবং সেই লিংক থেকে বিক্রি হলে কমিশন আয় করে। এর জনপ্রিয়তার মূল কারণ সহজলভ্যতা। একটি স্মার্টফোন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতি থাকলেই যে কেউ পণ্য সুপারিশ করে আয় করতে পারেন। এতে পণ্য মজুত রাখা, ডেলিভারি ব্যবস্থাপনা বা বড় ধরনের প্রাথমিক বিনিয়োগের কোনো প্রয়োজন পড়ে না। টিকটকের গ্যাজেট আনবক্সিং থেকে শুরু করে ইনস্টাগ্রামের ফ্যাশন রিল সব ক্ষেত্রেই এই মডেল মানুষের ডিজিটাল উপস্থিতিকে আয়ের উৎসে রূপান্তরিত করছে। বাংলাদেশ বর্তমানে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য অত্যন্ত সম্ভাবনাময় অবস্থানে রয়েছে। দেশের তরুণ, প্রযুক্তি-সচেতন জনগোষ্ঠী এবং ক্রমবর্ধমান ই-কমার্স সংস্কৃতি এ খাতকে বড় সহায়তা করছে। স্টেটগ্লোবের তথ্য অনুসারে, বর্তমানে বাংলাদেশে ১ লাখ ৫০ হাজারেরও বেশি সক্রিয় ইনফ্লুয়েন্সার রয়েছেন। ২০২৬ সালের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক বিজ্ঞাপন খাতের খরচ প্রায় ১২ কোটি মার্কিন ডলারে পৌঁছাতে পারে। পাশাপাশি দেশের ৬৮ শতাংশ ব্র্যান্ড ইতোমধ্যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং ব্যবহার করছে। অর্থাৎ, ডিজিটাল আয়ের প্রয়োজনীয় অবকাঠামো ইতোমধ্যে বেশ শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে অনেক বাংলাদেশি মার্কেটার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, বিশেষ করে অ্যামাজন অ্যাসোসিয়েটসের দিকে ঝুঁকেছেন। তবে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে, অ্যাকাউন্ট সীমাবদ্ধতা ও নানা জটিলতার কারণে অনেকে কাঙ্ক্ষিত সাফল্য পাননি। এই বাস্তবতাই স্থানীয় প্ল্যাটফর্মগুলোর সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ এই সুযোগকে সাধারণ মানুষের নাগালে নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে অংশগ্রহণকারীরা বিপুলসংখ্যক পণ্য থেকে পছন্দমতো নির্বাচন করে নিজের পরিচিত মহলে লিংক শেয়ার করতে পারেন।   দারাজের তথ্য অনুসারে, অ্যাফিলিয়েট মার্কেটিং এখন তাদের ব্যবসার একটি গুরুত্বপূর্ণ খাতে পরিণত হয়েছে। প্রতি মাসে ১০ হাজারেরও বেশি সক্রিয় অ্যাফিলিয়েট এই প্ল্যাটফর্মে কাজ করেন। বড় সেল ক্যাম্পেইনের সময় এই সংখ্যা আরও বেড়ে যায়। এ পর্যন্ত ৫৩ হাজারেরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান এই প্রোগ্রামে অংশ নিয়েছেন। এ খাতের আর্থিক সম্ভাবনাও বেশ ইতিবাচক। একজন নিয়মিত অ্যাফিলিয়েট গড়ে মাসে প্রায় ৫,০০০ টাকা আয় করেন। অন্যদিকে, শীর্ষ পারফর্মারদের মাসিক আয় ১,৫০,০০০ টাকা পর্যন্ত পৌঁছেছে। নিয়মিত প্রচেষ্টা ও গ্রাহকের আস্থা অর্জন করতে পারলে এটি শুধু হাতখরচ বা বাড়তি আয় নয়, বরং পূর্ণাঙ্গ একটি পেশায় রূপ নিতে পারে। অনেকের ধারণা, অ্যাফিলিয়েট মার্কেটিং শুধু ব্যক্তিগত পর্যায়ের জন্য উপযোগী। কিন্তু বাস্তবতা তা নয়। দারাজের এই প্রোগ্রামটি বিভিন্ন ধরনের পার্টনারের জন্য উন্মুক্ত। একজন শিক্ষার্থী যেমন লাইফস্টাইল কনটেন্ট ক্রিয়েটর হয়ে উঠতে পারেন, তেমনি নিজস্ব অ্যাপ, ওয়েবসাইট বা বড় গ্রাহকভিত্তি রয়েছে এমন প্রতিষ্ঠিত ব্র্যান্ডও এর মাধ্যমে নতুন আয়ের উৎস তৈরি করতে পারে। এই ইকোসিস্টেমে অ্যাফিলিয়েটরা ৫০ হাজারেরও বেশি নিয়মিত বিক্রেতা এবং ২ কোটি ৩০ লাখেরও বেশি পণ্যের বিশাল ক্যাটালগের সুবিধা পান। ফলে প্রযুক্তি, ফ্যাশন কিংবা গৃহস্থালির যেকোনো পণ্য প্রচার অনেক সহজ হয়ে ওঠে।  প্রোগ্রামটি ‘কস্ট পার সেল’ (সিপিএস) মডেলে চলে। অর্থাৎ, অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে সফল অর্ডার হলেই কমিশন পাওয়া যায়। গড় কমিশনের হার প্রায় ৫ শতাংশ। এতে ৭ দিনের কুকি উইন্ডো সুবিধা রয়েছে। লিংকে ক্লিকের সাত দিনের মধ্যে ক্রয় করলেও অ্যাফিলিয়েট কমিশন পাবেন। একটি অর্ডারে সর্বোচ্চ ১,০৫০ টাকা পর্যন্ত কমিশন হতে পারে। যারা এখনই শুরু করতে চান, তাদের জন্য প্রক্রিয়াটি খুব সহজ। দারাজের অফিশিয়াল ওয়েবসাইটে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে রেজিস্ট্রেশন করা যায়। এছাড়া অ্যাপের একাউন্ট সেকশন থেকে মাই অ্যাফিলিয়েটস এ গিয়েও সহজেই এটি সম্পন্ন করা যায়। এরপর ট্র্যাকিং লিংক তৈরি, পারফরম্যান্স পর্যবেক্ষণ এবং আয়ের হিসাব রিয়েল-টাইমে দেখতে পারবেন। তাৎক্ষণিক আয়ের পাশাপাশি অ্যাফিলিয়েট মার্কেটিং ডিজিটাল দক্ষতা বিকাশেরও একটি চমৎকার মাধ্যম। এটি কনটেন্ট তৈরি, পারফরম্যান্স বিশ্লেষণ এবং ডিজিটাল উদ্যোক্তা হওয়ার মতো গুরুত্বপূর্ণ দক্ষতা গড়ে তোলে। ফেসবুক গ্রুপের অ্যাডমিন থেকে শুরু করে গৃহিণী যে কেউ এ পথে ধীরে ধীরে পেশাদার ডিজিটাল উদ্যোক্তা বা ইনফ্লুয়েন্সার হয়ে উঠতে পারেন। বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেম এখন আর শুধু ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ নয়, ক্রমেই সক্রিয় অংশগ্রহণের শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে। দেশীয় বাজারে অ্যাফিলিয়েট মার্কেটিং যত বেশি পরিপক্ব হবে, নতুন প্রজন্মের ডিজিটাল আয়কারীদের জন্য তত বেশি টেকসই ক্যারিয়ারের সুযোগ তৈরি হবে একেবারে তাদের হাতের মুঠোয়। লেখক: তাহসিন রেজা, কম্যুনিকেশনস প্রফেশনাল

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow