বাংলাদেশের বিপক্ষে কেমন হবে অস্ট্রেলিয়ার একাদশ

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। ডারউইনে আগামী বৃহস্পতিবার (১৩ আগস্ট) মাঠে গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তবে সিরিজ শুরুর আগেই অজিদের একাদশ নিয়ে মিললো বড় ইঙ্গিত। অনুশীলনের এক ছবি থেকেই অনুমান করা হচ্ছে স্বাগতিকদের নতুন কৌশলগত কম্বিনেশন কেমন হতে পারে। অনুশীলনে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির ঠিক পাশে প্রথম স্লিপে দেখা গেছে বিউ ওয়েবস্টারকে, দ্বিতীয় স্লিপে স্টিভ স্মিথ এবং গালিতে অবস্থান করছেন ক্যামেরন গ্রিন। এই ক্যাচিং সেটআপ থেকেই পরিষ্কার হয় বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে বিউ ওয়েবস্টার ও ক্যামেরন গ্রিন, দুই অলরাউন্ডারকেই একাদশে খেলাচ্ছে অস্ট্রেলিয়া।  মূলত উসমান খাজার অবসরের পর অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে কিছুটা রদবদল এসেছে। ওপেনিংয়ে স্থায়ী হয়েছেন মারকুটে ব্যাটার ট্র্যাভিস হেড। হেড ওপেনিংয়ে উঠে যাওয়ায় মিডল অর্ডারে ফাঁকা হওয়া ৬ নম্বর পজিশনে ফিরছেন ক্যামেরন গ্রিন, আর অ্যাশেজের শেষ টেস্টে দারুণ পারফর্ম করা বিউ ওয়েবস্টার নামতে পারেন সাত নম্বরে। অজি শিবিরে সবচেয়ে বড় স্বস্তির খবরটি এসেছে বোলিং আক্রমণ থেকে। হ্যামস্ট্রিং চোটের কারণে গত বছরের ডিসেম্ব

বাংলাদেশের বিপক্ষে কেমন হবে অস্ট্রেলিয়ার একাদশ

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। ডারউইনে আগামী বৃহস্পতিবার (১৩ আগস্ট) মাঠে গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তবে সিরিজ শুরুর আগেই অজিদের একাদশ নিয়ে মিললো বড় ইঙ্গিত। অনুশীলনের এক ছবি থেকেই অনুমান করা হচ্ছে স্বাগতিকদের নতুন কৌশলগত কম্বিনেশন কেমন হতে পারে।

অনুশীলনে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির ঠিক পাশে প্রথম স্লিপে দেখা গেছে বিউ ওয়েবস্টারকে, দ্বিতীয় স্লিপে স্টিভ স্মিথ এবং গালিতে অবস্থান করছেন ক্যামেরন গ্রিন। এই ক্যাচিং সেটআপ থেকেই পরিষ্কার হয় বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে বিউ ওয়েবস্টার ও ক্যামেরন গ্রিন, দুই অলরাউন্ডারকেই একাদশে খেলাচ্ছে অস্ট্রেলিয়া। 

মূলত উসমান খাজার অবসরের পর অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে কিছুটা রদবদল এসেছে। ওপেনিংয়ে স্থায়ী হয়েছেন মারকুটে ব্যাটার ট্র্যাভিস হেড। হেড ওপেনিংয়ে উঠে যাওয়ায় মিডল অর্ডারে ফাঁকা হওয়া ৬ নম্বর পজিশনে ফিরছেন ক্যামেরন গ্রিন, আর অ্যাশেজের শেষ টেস্টে দারুণ পারফর্ম করা বিউ ওয়েবস্টার নামতে পারেন সাত নম্বরে।

অজি শিবিরে সবচেয়ে বড় স্বস্তির খবরটি এসেছে বোলিং আক্রমণ থেকে। হ্যামস্ট্রিং চোটের কারণে গত বছরের ডিসেম্বরে অ্যাশেজের শেষভাগ থেকে মাঠের বাইরে ছিলেন অভিজ্ঞ অফস্পিনার নাথান লায়ন। তবে গত সপ্তাহে ব্রিসবেনের ম্যাচ সিমুলেশনে নিজের ফিটনেস ও ছন্দের প্রমাণ দিয়েছেন ৩৮ বছর বয়সী এই স্পিনার। 


ওপেনিংয়ে হেডের সঙ্গী হচ্ছেন স্থানীয় ব্যাটার জেইক ওয়েদারাল্ড, যার কাউন্টি ও প্র্যাকটিস পারফর্ম্যান্সের প্রশংসা করেছেন হেড নিজে। আর ডারউইনের উইকেট নিয়ে হেডের পর্যবেক্ষণ-বিগত টি-টোয়েন্টি ও ‘এ’ দলের ম্যাচের মতোই টেস্টেও ব্যাটারদের জন্য সহায়ক উইকেট প্রত্যাশা করছেন তারা। 

তবে গ্রিন-ওয়েবস্টারদের মতো অলরাউন্ডারের ভারসাম্য এবং অভিজ্ঞ নাথান লায়নের প্রত্যাবর্তনে অস্ট্রেলিয়ান একাদশ যে যথেষ্ট শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ রূপ ধারণ করেছে, তা বলাই বাহুল্য। তাই স্বাগতিকদের এমন শক্তিশালী কম্বিনেশনের মোকাবিলা করতে টাইগারদের যে বেশ ভালো রকম পরীক্ষা দিতে হবে, তা অনুমেয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow