‘বাংলাদেশের মেধা পাচার হয়ে যাচ্ছে’
সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বাংলাদেশের মেধা পাচার হয়ে যাচ্ছে। মেধাবীরা সুযোগ পেলেই বিদেশে চলে যাচ্ছেন। তিনি বলেন, আমাদের দেশে অনেক সীমাবদ্ধতা রয়েছে। মেধাবীদের দেশে কাজে লাগাতে চেষ্টা করছে সরকার। সবার অন্তরে দেশপ্রেম রেখে যার যার অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করতে হবে। শুক্রবার (১২ জুন) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে ‘startup science project and innovation idea showcasing program’ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এমপি বলেন, তারেক রহমানের সরকার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন করছেন। পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি করতেও কাজ করছে। আমাদের শিক্ষকদের আরও যত্নশীল ও মনোযোগী হয়ে শিক্ষার্থীদের পাঠদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে ও দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাহ
সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বাংলাদেশের মেধা পাচার হয়ে যাচ্ছে। মেধাবীরা সুযোগ পেলেই বিদেশে চলে যাচ্ছেন।
তিনি বলেন, আমাদের দেশে অনেক সীমাবদ্ধতা রয়েছে। মেধাবীদের দেশে কাজে লাগাতে চেষ্টা করছে সরকার। সবার অন্তরে দেশপ্রেম রেখে যার যার অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করতে হবে।
শুক্রবার (১২ জুন) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে ‘startup science project and innovation idea showcasing program’ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এমপি বলেন, তারেক রহমানের সরকার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন করছেন। পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি করতেও কাজ করছে। আমাদের শিক্ষকদের আরও যত্নশীল ও মনোযোগী হয়ে শিক্ষার্থীদের পাঠদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে ও দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাহবুব আলী জহির, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া।
প্রতিযোগীতায় ১ম হয়ে পুরস্কার জিতে নেন একলিমিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ, ২য় হয় দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, ৩য় হয় রামসুন্দর সরকারি উচ্চ বিদ্যালয়।
এর আগে সকালে ওসমানী নগর উপজেলায় একই প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করেন এমপি তাহসিনা রুশদীর লুনা।
What's Your Reaction?