বাংলাদেশের সব জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে সংসদ: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বাংলাদেশের সব জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ। রোববার (৮ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এতদিন সংসদকে শুধু প্রাণবন্ত করার কথা বলা হলেও এখন সেই ধারণা বদলাতে হবে। সংসদকে সত্যিকার অর্থে কার্যকর করতে হবে। এ লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হুইপরা কাজ করছেন। নূরুল ইসলাম মনি আরও বলেন, আগামী ১২ তারিখে বসতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন প্রাণবন্ত ও কার্যকর হবে বলে আশা করছি। এর আগে অন্যান্য হুইপদের সঙ্গে নিয়ে শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এসময় সংসদের সকল হুইপ ও সংসদ ভবনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাহফুজুর রহমান নিপু/এফএ/জেআইএম

বাংলাদেশের সব জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে সংসদ: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বাংলাদেশের সব জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ।

রোববার (৮ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এতদিন সংসদকে শুধু প্রাণবন্ত করার কথা বলা হলেও এখন সেই ধারণা বদলাতে হবে। সংসদকে সত্যিকার অর্থে কার্যকর করতে হবে। এ লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হুইপরা কাজ করছেন।

নূরুল ইসলাম মনি আরও বলেন, আগামী ১২ তারিখে বসতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন প্রাণবন্ত ও কার্যকর হবে বলে আশা করছি।

এর আগে অন্যান্য হুইপদের সঙ্গে নিয়ে শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এসময় সংসদের সকল হুইপ ও সংসদ ভবনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাহফুজুর রহমান নিপু/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow