বাংলাদেশে আরাকান আর্মি প্রধানের চিকিৎসার তথ্য নেই: পররাষ্ট্রমন্ত্রী

‘আরাকান আর্মির প্রধান বাংলাদেশে চিকিৎসা নিচ্ছে’—এমন দাবির বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এছাড়া মিয়ানমার সীমান্তের সাম্প্রতিক পরিস্থিতির ওপর নিবিড়ভাবে সরকারের নজর রয়েছে বলেও জানান তিনি। রোববার (৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ক‌য়েকজন সাংবাদিকের স‌ঙ্গে আলাপকা‌লে এ কথা ব‌লেন তি‌নি। আরাকান আর্মি প্রধান আহত হয়ে বাংলাদেশে চিকিৎসা নি‌চ্ছেন এমন খবর বে‌রি‌য়ে‌ছে। এ বিষ‌য়ে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের কা‌ছে কো‌নো তথ্য আছে কি না-জান‌তে চান এক সাংবা‌দিক। জবা‌বে খ‌লিলুর রহমান ব‌লেন, এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। উল্লেখ্য, ‘আরাকান আর্মির প্রধান বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন’—এই খবরটি কোনো প্রাতিষ্ঠানিক বা মূলধারার সংবাদমাধ্যম নির্ভরযোগ্য সূত্র উল্লেখ করে প্রকাশ করেনি। এটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যম এবং মিয়ানমার কেন্দ্রিক কিছু আঞ্চলিক অনলাইন প্ল্যাটফর্ম থেকে ছড়িয়েছে। জুনের শেষ সপ্তাহে ফেসবুকের বিভিন্ন পেজ, আইডি এবং মিয়ানমারের সামরিক জান্তা সমর্থিত কিছু টেলিগ্রাম চ্যানেল ও ব্লগে প্রথম এই দাবি করা হয়। সেখানে বলা হয়, মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় আহ

বাংলাদেশে আরাকান আর্মি প্রধানের চিকিৎসার তথ্য নেই: পররাষ্ট্রমন্ত্রী
‘আরাকান আর্মির প্রধান বাংলাদেশে চিকিৎসা নিচ্ছে’—এমন দাবির বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এছাড়া মিয়ানমার সীমান্তের সাম্প্রতিক পরিস্থিতির ওপর নিবিড়ভাবে সরকারের নজর রয়েছে বলেও জানান তিনি। রোববার (৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ক‌য়েকজন সাংবাদিকের স‌ঙ্গে আলাপকা‌লে এ কথা ব‌লেন তি‌নি। আরাকান আর্মি প্রধান আহত হয়ে বাংলাদেশে চিকিৎসা নি‌চ্ছেন এমন খবর বে‌রি‌য়ে‌ছে। এ বিষ‌য়ে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের কা‌ছে কো‌নো তথ্য আছে কি না-জান‌তে চান এক সাংবা‌দিক। জবা‌বে খ‌লিলুর রহমান ব‌লেন, এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। উল্লেখ্য, ‘আরাকান আর্মির প্রধান বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন’—এই খবরটি কোনো প্রাতিষ্ঠানিক বা মূলধারার সংবাদমাধ্যম নির্ভরযোগ্য সূত্র উল্লেখ করে প্রকাশ করেনি। এটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যম এবং মিয়ানমার কেন্দ্রিক কিছু আঞ্চলিক অনলাইন প্ল্যাটফর্ম থেকে ছড়িয়েছে। জুনের শেষ সপ্তাহে ফেসবুকের বিভিন্ন পেজ, আইডি এবং মিয়ানমারের সামরিক জান্তা সমর্থিত কিছু টেলিগ্রাম চ্যানেল ও ব্লগে প্রথম এই দাবি করা হয়। সেখানে বলা হয়, মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় আহত হয়ে তোয়ান ম্রাত নাইং বাংলাদেশের কোনো একটি হাসপাতালে গোপনে চিকিৎসা নিচ্ছেন। এদিকে মিয়ানমার সীমান্তে দেশটির সামরিক বাহিনী আরাকান আর্মিদের প্রতি আক্রমণ জোরদার করেছে। এতে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি তৈরি হয়েছে। এ বিষয়ে সরকারের কো‌নো পদ‌ক্ষেপ আছে কি না—জান‌তে চাই‌লে পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে আমরা নজর রাখছি। আমরা সীমা‌ন্তে নজরদা‌রি বা‌ড়ি‌য়ে‌ছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow