বাংলাদেশে খেলে জায়গা পেলেন পাকিস্তান দলে

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তান দলে ফিরেছেন তারকা ব্যাটার বাবর আজম। গত মার্চে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন না তিনি। তবে পিএসএলের পারফরম্যান্সের সৌজন্যে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন বাবর। টাইগারদের বিপক্ষে  দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে অবশ্য খেলতে পারেননি। কিন্তু দ্বিতীয় টেস্টে ফিরেই নিজেকে মেলে ধরেন বাবর। দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ঠিকই ঔজ্জ্বল্য ছড়িয়েছেন বাবর আজম। তারই পুরস্কার নগদ পেয়ে গেলেন এই তারকা ব্যাটার। আজ শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে  ৫০ ওভারের দলে জায়গা করে নিয়েছেন বাবর আজম। ৩০ মে শুরু হতে যাওয়া ঘরের মাঠের এই সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে একাধিক চমক থাকলেও সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের বাদ পড়া। নতুন ঘোষিত স্কোয়াডে আরও ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার শাদাব খান এবং পেসার নাসিম শাহ। ২০২৫ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজে খেলেছিলেন বাবর ও নাসিম। সেই সিরিজে পাকিস্তান ৩–০ ব্যবধানে জয় পেয়েছিল। শাদাব

বাংলাদেশে খেলে জায়গা পেলেন পাকিস্তান দলে
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তান দলে ফিরেছেন তারকা ব্যাটার বাবর আজম। গত মার্চে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন না তিনি। তবে পিএসএলের পারফরম্যান্সের সৌজন্যে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন বাবর। টাইগারদের বিপক্ষে  দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে অবশ্য খেলতে পারেননি। কিন্তু দ্বিতীয় টেস্টে ফিরেই নিজেকে মেলে ধরেন বাবর। দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ঠিকই ঔজ্জ্বল্য ছড়িয়েছেন বাবর আজম। তারই পুরস্কার নগদ পেয়ে গেলেন এই তারকা ব্যাটার। আজ শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে  ৫০ ওভারের দলে জায়গা করে নিয়েছেন বাবর আজম। ৩০ মে শুরু হতে যাওয়া ঘরের মাঠের এই সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে একাধিক চমক থাকলেও সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের বাদ পড়া। নতুন ঘোষিত স্কোয়াডে আরও ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার শাদাব খান এবং পেসার নাসিম শাহ। ২০২৫ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজে খেলেছিলেন বাবর ও নাসিম। সেই সিরিজে পাকিস্তান ৩–০ ব্যবধানে জয় পেয়েছিল। শাদাব শেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে। পিএসএলে দারুণ পারফরম্যান্স করে ২২ উইকেট নিয়ে টুর্নামেন্টসেরা হওয়া চ্যাম্পিয়ন স্পিনার সুফিয়ান মুকিমও দলে জায়গা পেয়েছেন। তিনি সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৫ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।   অন্যদিকে, মার্চে বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজে অভিষেক পাওয়া বেশ কয়েকজন খেলোয়াড় এবার বাদ পড়েছেন। বাদ পড়াদের তালিকায় আছেন ফয়সাল আকরাম, ফাহিম আশরাফ, হুসেইন তালাত, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও সাদ মাসুদ। পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড:  শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, বাবর আজম, হারিস রউফ, মাজ সাদাকাত, গাজী ঘোরী (উইকেটরক্ষক), নাসিম শাহ, রোহাইল নাজির (উইকেটরক্ষক), সাহিবজাদা ফারহান, শাদাব খান, শামিল হোসেন ও সুফিয়ান মুকিম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow