বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ইইউ
বিএনপি সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রোববার (১২ এপ্রিল) গণমাধ্যম কালের কণ্ঠের এক অনুষ্ঠানে হাজির হয়ে এ কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, নতুন সরকারের সঙ্গে গণতান্ত্রিক নীতি, মানবাধিকার ও আইনের শাসনে সংস্কারের ইস্যুতে আমরা কাজ করতে চাই। এগুলো আমাদের অংশীদারির আরো গভীর করার উপযোগী পরিস্থিতি তৈরি করবে। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক অংশীদারি বাড়ানোর পাশাপাশি নিরাপদ অভিবাসন নিয়েও ইইউ কাজ করতে চায় জানান তিনি। মিলার বলেন, আমরা ইইউ-বাংলাদেশ অংশীদারিকে একটি কৌশলগত পছন্দ হিসেবে দেখি। ২০২৪-পরবর্তী ট্রানজিশনের সময় আমরা আপনার দেশের পাশে ছিলাম। নির্বাচন পরিচালনায় আমরা সক্রিয় ও হাতে-কলমে সাহায্য করেছি। তিনি জোর দিয়ে বলেন, সংস্কার এবং অর্থনৈতিক সমৃদ্ধি ইস্যুতে আপনাদের নতুন সরকারের সঙ্গেও আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করব। কারণ আমরাই আপনাদের সবচেয়ে বড় রাজনৈতিক ও অর্থনৈতিক অংশীদার।
বিএনপি সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রোববার (১২ এপ্রিল) গণমাধ্যম কালের কণ্ঠের এক অনুষ্ঠানে হাজির হয়ে এ কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।
তিনি বলেন, নতুন সরকারের সঙ্গে গণতান্ত্রিক নীতি, মানবাধিকার ও আইনের শাসনে সংস্কারের ইস্যুতে আমরা কাজ করতে চাই। এগুলো আমাদের অংশীদারির আরো গভীর করার উপযোগী পরিস্থিতি তৈরি করবে।
বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক অংশীদারি বাড়ানোর পাশাপাশি নিরাপদ অভিবাসন নিয়েও ইইউ কাজ করতে চায় জানান তিনি।
মিলার বলেন, আমরা ইইউ-বাংলাদেশ অংশীদারিকে একটি কৌশলগত পছন্দ হিসেবে দেখি। ২০২৪-পরবর্তী ট্রানজিশনের সময় আমরা আপনার দেশের পাশে ছিলাম। নির্বাচন পরিচালনায় আমরা সক্রিয় ও হাতে-কলমে সাহায্য করেছি।
তিনি জোর দিয়ে বলেন, সংস্কার এবং অর্থনৈতিক সমৃদ্ধি ইস্যুতে আপনাদের নতুন সরকারের সঙ্গেও আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করব। কারণ আমরাই আপনাদের সবচেয়ে বড় রাজনৈতিক ও অর্থনৈতিক অংশীদার।
What's Your Reaction?