বাংলাদেশে প্রথম ‘ক্যানসার সুরক্ষা পলিসি’ চালু করল সুপার স্টার গ্রুপ

বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান সুপার স্টার গ্রুপ (এসএসজি) তাদের ডিস্ট্রিবিউটরদের স্বাস্থ্য ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের প্রথম কোম্পানি হিসেবে নিজেদের ডিস্ট্রিবিউটরের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ক্যানসার সুরক্ষা পলিসি চালু করেছে প্রতিষ্ঠানটি। গত সোমবার (১০ আগস্ট) ‘এসএসজি সেন্টারে’ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সুরক্ষা পলিসির ঘোষণা দেন সুপার স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যান্ডের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহিত চক্রবর্তী। এতে বক্তব্য দেন এইচআর ডিরেক্টর খন্দকার গোলাম আজম, ভাইস চেয়ারম্যান মো. মহিউদ্দিন এবং সেলস ডিরেক্টর সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সার্জিক্যাল অনকোলজিস্ট অধ্যাপক ডা. আহমেদ সাঈদ এমবিবিএস, এফসিপিএস (সার্জারি)। ব্যবসায়িক প্রবৃদ্ধির পাশাপাশি সহযোদ্ধাদের সার্বিক সুরক্ষায় সুপার স্টার গ্রুপের এই পথচলা অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

বাংলাদেশে প্রথম ‘ক্যানসার সুরক্ষা পলিসি’ চালু করল সুপার স্টার গ্রুপ

বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান সুপার স্টার গ্রুপ (এসএসজি) তাদের ডিস্ট্রিবিউটরদের স্বাস্থ্য ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের প্রথম কোম্পানি হিসেবে নিজেদের ডিস্ট্রিবিউটরের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ক্যানসার সুরক্ষা পলিসি চালু করেছে প্রতিষ্ঠানটি।

গত সোমবার (১০ আগস্ট) ‘এসএসজি সেন্টারে’ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সুরক্ষা পলিসির ঘোষণা দেন সুপার স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যান্ডের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহিত চক্রবর্তী। এতে বক্তব্য দেন এইচআর ডিরেক্টর খন্দকার গোলাম আজম, ভাইস চেয়ারম্যান মো. মহিউদ্দিন এবং সেলস ডিরেক্টর সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সার্জিক্যাল অনকোলজিস্ট অধ্যাপক ডা. আহমেদ সাঈদ এমবিবিএস, এফসিপিএস (সার্জারি)।

ব্যবসায়িক প্রবৃদ্ধির পাশাপাশি সহযোদ্ধাদের সার্বিক সুরক্ষায় সুপার স্টার গ্রুপের এই পথচলা অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow