বাংলাদেশে প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ লঞ্চ করলো মীর সিরামিক

মীর সিরামিক লিমিটেড বাংলাদেশের সিরামিক শিল্পে নতুন মাত্রা যোগ করেছে তাদের প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’-র যাত্রা শুরুর মাধ্যমে। দীর্ঘদিনের আস্থা ও “বি উইথ দ্য বেস্ট” ভাবনাকে কেন্দ্র করে ক্লিও তাদের স্লোগান “দ্য সিরামিক অব মডার্ন লিভিং” নিয়ে বাজারে এসেছে। আধুনিক ও রুচিশীল জীবনধারার প্রতিফলন হিসেবেই ব্র্যান্ডটি নিজেকে উপস্থাপন করছে। শনিবার (৩১ জানুয়ারি) রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির উদ্বোধন করা হয়। মীর সিরামিক লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- ম্যানেজিং ডিরেক্টর মীর নাসির হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রুসলান নাসির, ডিরেক্টর মাহরিন নাসির এবং নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) প্রধান প্রকৌশলী ও এফআইইবি সদস্য মো. খালেকুজ্জামান চৌধুরী, সিরামিকশিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) সভাপতি মইনুল ইসলাম, ইমেরিটাস অধ্যাপক ড. এম

বাংলাদেশে প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ লঞ্চ করলো মীর সিরামিক

মীর সিরামিক লিমিটেড বাংলাদেশের সিরামিক শিল্পে নতুন মাত্রা যোগ করেছে তাদের প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’-র যাত্রা শুরুর মাধ্যমে। দীর্ঘদিনের আস্থা ও “বি উইথ দ্য বেস্ট” ভাবনাকে কেন্দ্র করে ক্লিও তাদের স্লোগান “দ্য সিরামিক অব মডার্ন লিভিং” নিয়ে বাজারে এসেছে। আধুনিক ও রুচিশীল জীবনধারার প্রতিফলন হিসেবেই ব্র্যান্ডটি নিজেকে উপস্থাপন করছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির উদ্বোধন করা হয়। মীর সিরামিক লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- ম্যানেজিং ডিরেক্টর মীর নাসির হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রুসলান নাসির, ডিরেক্টর মাহরিন নাসির এবং নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) প্রধান প্রকৌশলী ও এফআইইবি সদস্য মো. খালেকুজ্জামান চৌধুরী, সিরামিকশিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) সভাপতি মইনুল ইসলাম, ইমেরিটাস অধ্যাপক ড. এম শামীম জেড বসুনিয়া, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভূঁইয়া।

অনুষ্ঠানে জানানো হয়, ক্লিও আধুনিক ইন্টেরিয়র ডিজাইনের প্রচলিত ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে চায়। নান্দনিক, দীর্ঘস্থায়ী টাইলস- ক্লিও মানুষের আধুনিক জীবনধারায় নতুনত্ব যোগ করবে। এবং 'ক্লিও' ব্র্যান্ডের উদ্বোধনের মাধ্যমে, মীর সিরামিক লিমিটেড বাংলাদেশি গ্রাহকদের জন্য উদ্ভাবনী, নান্দনিক এবং বৈশ্বিক অনুপ্রেরণায় তৈরি সিরামিক পণ্য প্রদানের প্রতিশ্রুতি নিশ্চিত করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow