বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি ফেরানোই মূল লক্ষ্য: তামিম

২০২৫ সালের এপ্রিল মাস। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলেন তামিম ইকবাল। সবখানে তার সুস্থতা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা, তার কী অবস্থা, সে বিষয়ে আপডেট জানতে উদগ্রীব সবাই। এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তামিম, এমন সংবাদে স্বস্তি পাচ্ছিলেন সবাই। ঠিক এক বছর পর আবার এপ্রিল মাস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তামিম ইকবাল এলেন অ্যাডহক কমিটির সভাপতি (আহ্বায়ক ) হয়ে। জাতীয় দলের তৃতীয় অধিনায়ক যিনি খেলোয়াড়ি জীবন শেষে বোর্ডের সর্বোচ্চ পদে বসলেন। সভাপতি হয়ে প্রথম প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি উদ্ধারের ঘোষণাই দিয়েছেন তামিম ইকবাল। গতকাল (সোমবার) থেকেই গুঞ্জন ছিল, যে কোনো সময় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পরিষদ ভেঙে যেতে পারে। আজ (মঙ্গলবা) দুপুর গড়িয়ে বিকাল হওয়ার আগেই জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে এনএসসি পরিচালক (ক্রীড়া) ঘোষণা দিলেন বিসিবি নির্বাচনে একাধিক অনিয়মের অভিযোগে ভেঙে দেওয়া হয়েছে বোর্ড। এরপর তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। আগামী তিনমাস এই কমিটির বোর্ড চালাবে ও নির্বাচন আয়োজন করবে। বিকেল ৪টার পর দায়িত্ব পেয়ে ২ ঘণ্টার মাথায় বিসি

বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি ফেরানোই মূল লক্ষ্য: তামিম

২০২৫ সালের এপ্রিল মাস। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলেন তামিম ইকবাল। সবখানে তার সুস্থতা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা, তার কী অবস্থা, সে বিষয়ে আপডেট জানতে উদগ্রীব সবাই। এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তামিম, এমন সংবাদে স্বস্তি পাচ্ছিলেন সবাই।

ঠিক এক বছর পর আবার এপ্রিল মাস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তামিম ইকবাল এলেন অ্যাডহক কমিটির সভাপতি (আহ্বায়ক ) হয়ে। জাতীয় দলের তৃতীয় অধিনায়ক যিনি খেলোয়াড়ি জীবন শেষে বোর্ডের সর্বোচ্চ পদে বসলেন। সভাপতি হয়ে প্রথম প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি উদ্ধারের ঘোষণাই দিয়েছেন তামিম ইকবাল।

গতকাল (সোমবার) থেকেই গুঞ্জন ছিল, যে কোনো সময় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পরিষদ ভেঙে যেতে পারে। আজ (মঙ্গলবা) দুপুর গড়িয়ে বিকাল হওয়ার আগেই জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে এনএসসি পরিচালক (ক্রীড়া) ঘোষণা দিলেন বিসিবি নির্বাচনে একাধিক অনিয়মের অভিযোগে ভেঙে দেওয়া হয়েছে বোর্ড। এরপর তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। আগামী তিনমাস এই কমিটির বোর্ড চালাবে ও নির্বাচন আয়োজন করবে।

বিকেল ৪টার পর দায়িত্ব পেয়ে ২ ঘণ্টার মাথায় বিসিবিতে হাজির হন তামিম। যেখানে এসেছিলেন গত ২০ বছরের বেশি সময় ধরে। তবে মঙ্গলবার এলেন বোর্ডের সর্বোচ্চ পদে আসিন হতে। আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিকেটার হিসেবে অভিষেক হওয়ার মতো এই দিনটিও হয়তো তামিম ইকবালের জীবনে ‘বিশেষ একটি দিন’ হয়ে থাকবে।

তামিম এমন সময় দায়িত্ব পেলেন, যখন ক্রিকেট বোর্ড হিসেবে চরম দুঃসময় পার করছে বিসিবি। গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টিতে বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেমের। মাঠের বাইরের নানা কর্মকান্ডে প্রতিনিয়ত সমালোচনার মুখে পড়তে হচ্ছিল দেশীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে।

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া তামিম বাংলাদেশের জার্সিতে ১৫ হাজারের বেশি রান করেছেন। তিন ফরম্যাট মিলিয়ে করেছেন ২৫টি সেঞ্চুরি। অধিনায়ক হিসেবেও সফলদের তালিকায় থাকবেন এই বাঁ-হাতি ওপেনার।

২০০৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত ব্যাটার হিসেবে ইনিংসের গোড়াপত্তন করেছেন, শেষদিকে দেশকে ক্রিকেট মাঠে নেতৃত্ব দিয়েছেন তামিম। এবার তার হাতেই নিয়ন্ত্রিত হবে দেশের ক্রিকেট।

সন্ধ্যা ৬টায় বিসিবিতে এসে সাড়ে ৬টায় অ্যাডহক কমিটির ৯ সদস্য নিয়ে মিটিং করেছেন তামিম। যেখানে অনলাইনে যুক্ত হয়েছিলেন ফাহিম সিনহা, আতহার আলী খান ও ইসরাফিল খসরু, সালমান ইস্পাহানী।

প্রথম সভা শেষে মিডিয়া ব্রিফিংয়ে এসে শুরুতেই ক্রিকেটের ভাবমূর্তি ফেরানোকেই প্রথম লক্ষ্য হিসেবে স্থির করেছে তামিম ইকবাল। তিনি বলেন, ‘প্রথমে মনে করি, এখানে যখনই এরকম কেউ দায়িত্ব পান তখন উন্নতির কথা বলেন বা বিভিন্ন বিষয়ে কথা বলেন। আমি এবং আমার টিম ব্যক্তিগতভাবে মনে করি যে, আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি ফেরানো। শেষ এক-দেড় বছরে ভাবমূর্তি যেভাবে নষ্ট হয়েছে বাংলাদেশ ক্রিকেটের, এই ঠিক করা হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।’

একই সঙ্গে নির্বাচন দেওয়ার দায়িত্বও মাথায় আছে তামিমের, ‘আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে আনা হয়েছে যে, তিন মাসের মধ্যে স্বচ্ছ নির্বাচন দেওয়া। আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা এই জিনিসটা যেন করতে পারি। এর সঙ্গে অবশ্যই আমরা প্রতিদিনকার অ্যাক্টিভিটিসের মধ্যে যা যা হয়েছে, বিশ্বকাপ ইস্যু আছে, সবকিছু নিয়ে আমাদের যা সঠিক কাজ করার দরকার আমরা তাই করব।’

এসকেডি/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow