বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের নির্বাচনী ইশতেহারে যা আছে

নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা-১৩ আসন থেকে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বুধবার (০৪ ফেব্রুয়ারি) রাজধানীর মুহাম্মদপুরে ঢাকা-১৩ ও ঢাকা-১৫ সংসদীয় আসনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন ঘোষণা’ শীর্ষক অনুষ্ঠানে এ ইশতেহার ঘোষণা করেন তিনি। মজলিস আমিরের ঘোষিত এই ১৩ দফা ইশতেহার নিচে কালবেলার পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো। দুর্নীতিমুক্ত ঢাকা-১৩ ভূমি, ট্রেড লাইসেন্স, জন্মনিবন্ধনসহ সব সেবায় ডিজিটাল ব্যবস্থা চালু করে দালালচক্র উচ্ছেদ করা হবে। উন্নয়ন প্রকল্পের বাজেট, ঠিকাদার ও অগ্রগতি জনসম্মুখে প্রকাশের মাধ্যমে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা হবে। সন্ত্রাস, মাদক নির্মূল ও কিশোর গ্যাং সংশোধন সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন করা হবে। সংশোধন না হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের আইনের আওতায় নিয়ে আসা হবে। নিরাপদ জনপথ ও আইনশৃঙ্খলা জ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের নির্বাচনী ইশতেহারে যা আছে

নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা-১৩ আসন থেকে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) রাজধানীর মুহাম্মদপুরে ঢাকা-১৩ ও ঢাকা-১৫ সংসদীয় আসনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন ঘোষণা’ শীর্ষক অনুষ্ঠানে এ ইশতেহার ঘোষণা করেন তিনি।

মজলিস আমিরের ঘোষিত এই ১৩ দফা ইশতেহার নিচে কালবেলার পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।


দুর্নীতিমুক্ত ঢাকা-১৩

ভূমি, ট্রেড লাইসেন্স, জন্মনিবন্ধনসহ সব সেবায় ডিজিটাল ব্যবস্থা চালু করে দালালচক্র উচ্ছেদ করা হবে। উন্নয়ন প্রকল্পের বাজেট, ঠিকাদার ও অগ্রগতি জনসম্মুখে প্রকাশের মাধ্যমে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

সন্ত্রাস, মাদক নির্মূল ও কিশোর গ্যাং সংশোধন

সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন করা হবে। সংশোধন না হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

নিরাপদ জনপথ ও আইনশৃঙ্খলা জোরদার

ঝুঁকিপূর্ণ এলাকায় সিসিটিভি, পর্যাপ্ত সড়কবাতি ও পুলিশি টহল জোরদার করা হবে। বাজার, টার্মিনাল ও অফিসে বিশেষ টাস্কফোর্স গঠন করা হবে। টেন্ডারবাজি ও রাজনৈতিক চাঁদাবাজি বন্ধ করা হবে।

যানজট নিরসন ও আধুনিক নগর ব্যবস্থাপনা

অসমাপ্ত সড়ককাজ দ্রুত সমাপ্তি, ফুটপাত দখলমুক্তকরণ, অবৈধ নির্মাণসামগ্রী অপসারণ ও সড়ক দ্বীপে সবুজায়ন করা হবে। বেড়িবাঁধে এক্সপ্রেসওয়ে সংযোগ ও মেট্রোরেল সুবিধা সম্প্রসারণে উদ্যোগ গ্রহণ করা হবে।

জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ সুরক্ষা

রামচন্দ্রপুর খালসহ সব খাল অবমুক্ত করে সমন্বিত ড্রেনেজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে। আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে।

ব্যবসাবান্ধব ঢাকা-১৩

এক ছাতার নিচে সব সেবা নীতিতে লাইসেন্স প্রক্রিয়া সহজীকরণ করা হবে। স্থানীয় শিল্প, ক্ষুদ্র কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সমস্যা সমাধান এবং নতুন উদ্যোক্তা গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন

শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষক সংকট নিরসন ও আধুনিক ল্যাব স্থাপন করা হবে। কারিগরি ও ভোকেশনাল ট্রেনিং জোরদার, ফ্রিল্যান্সিং ও আইটি প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হবে। বেদখল মাঠ পুনরুদ্ধার করা হবে।

গ্যাস, পানি ও বিদ্যুৎ সংকটের টেকসই সমাধান

সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় দুর্নীতি দূর করে ন্যায্য বণ্টন নিশ্চিত করা হবে। ঢাকার অন্যান্য এলাকার সঙ্গে তুলনা করে বিতরণ ব্যবস্থায় বৈষম্য রোধ করে সেবা প্রদান করা হবে।

স্বাস্থ্য ও নাগরিক সেবা সম্প্রসারণ

সরকারি হাসপাতাল ও ক্লিনিকের সক্ষমতা বৃদ্ধি, চিকিৎসক-নার্স সংকট নিরসন ও আধুনিক ডায়াগনস্টিক সুবিধা প্রদান করা হবে। টিসিবি ও ভাতা বিতরণে অনিয়ম বন্ধকরা হবে। জেনেভা ক্যাম্প ও বস্তিবাসীর পুনর্বাসন করা হবে।

ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি

সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা হবে। ধর্মীয় নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে সামাজিক অবক্ষয় রোধে উদ্যোগ গ্রহণ করা হবে।

সংস্কৃতি, ঐতিহ্য ও নাগরিক স্বাধীনতা

নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি পালনে পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে। স্বাধীনতা, বিজয় ও ভাষা দিবসসহ সকল রাষ্ট্রীয় দিবস মর্যাদাপূর্ণ ও সার্বজনীন অংশগ্রহণে উদযাপন করা হবে।

নারীর অধিকার ও শিশুর বিকাশ

নারী নিরাপত্তায় সিসিটিভি ও হটলাইন চালু করা হবে। ক্ষুদ্র ও কুটির শিল্পে নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। শিশুশ্রম বন্ধ ও ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হবে। পতিতা ও হিজড়াদের সামাজিক-অর্থনৈতিক পুনর্বাসন করা হবে।

শহীদ ও বীরদের সম্মান এবং জবাবদিহিতার রাজনীতি

মুক্তিযোদ্ধা, জুলাইযোদ্ধা ও শাপলার শহীদদের সম্মান, ভাতা ও অধিকার নিশ্চিত করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারে ক্ষতিপূরণ ও পুনর্বাসন করা হবে। নিয়মিত জনতার সাথে ডায়ালগ, উন্মুক্ত মতবিনিময় ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow