বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের প্রতিবাদ

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী হোসাইন ও মহাসচিব মোহাম্মদ মোস্তাফিকুর রহমান এক বিবৃতিতে বলেছেন, সুপ্রিম কোর্ট সচিবালয় বিষয়ক সংবাদে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন এবং বিচারকদের অবস্থান সম্পর্কে যে চিত্র তুলে ধরা হয়েছে, তা অসম্পূর্ণ এবং বাস্তবতার পরিপন্থী। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন সুস্পষ্টভাবে জানাতে চায়, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রশ্নে এসোসিয়েশন এবং বিচারকদের মধ্যে কোনো প্রকার বিভক্তি নেই। বরং বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক এবং আর্থিক স্বাধীনতা, জবাবদিহিতা ও কার্যকর প্রশাসনিক কাঠামো নিশ্চিত করার লক্ষ্যে এসোসিয়েশনের সকল সদস্য সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার পক্ষে ঐক্যবদ্ধ। উল্লেখ্য, সংশ্লিষ্ট সংবাদে যেভাবে এসোসিয়েশনের ভার্চুয়াল সভায় মতবিরোধের চিত্র তুলে ধরা হয়েছে, বাস্তবে তা সত্য নয়। উক্ত সভায় কোনো প্রকার বিভাজন বা নীতিগত বিরোধ দেখা দেয়নি। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন দৃঢ়ভাবে বিশ্বাস করে, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা বিচার বিভাগের স্বাধীনতা সুদৃঢ় করার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। এই প্রেক্ষিতে এসোসিয়েশন প্রত্যাশা করে

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের প্রতিবাদ

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী হোসাইন ও মহাসচিব মোহাম্মদ মোস্তাফিকুর রহমান এক বিবৃতিতে বলেছেন, সুপ্রিম কোর্ট সচিবালয় বিষয়ক সংবাদে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন এবং বিচারকদের অবস্থান সম্পর্কে যে চিত্র তুলে ধরা হয়েছে, তা অসম্পূর্ণ এবং বাস্তবতার পরিপন্থী।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন সুস্পষ্টভাবে জানাতে চায়, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রশ্নে এসোসিয়েশন এবং বিচারকদের মধ্যে কোনো প্রকার বিভক্তি নেই। বরং বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক এবং আর্থিক স্বাধীনতা, জবাবদিহিতা ও কার্যকর প্রশাসনিক কাঠামো নিশ্চিত করার লক্ষ্যে এসোসিয়েশনের সকল সদস্য সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার পক্ষে ঐক্যবদ্ধ।

উল্লেখ্য, সংশ্লিষ্ট সংবাদে যেভাবে এসোসিয়েশনের ভার্চুয়াল সভায় মতবিরোধের চিত্র তুলে ধরা হয়েছে, বাস্তবে তা সত্য নয়। উক্ত সভায় কোনো প্রকার বিভাজন বা নীতিগত বিরোধ দেখা দেয়নি।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন দৃঢ়ভাবে বিশ্বাস করে, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা বিচার বিভাগের স্বাধীনতা সুদৃঢ় করার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। এই প্রেক্ষিতে এসোসিয়েশন প্রত্যাশা করে, সংশ্লিষ্ট অধ্যাদেশটি যথাযথ পর্যালোচনা শেষে দ্রুত আইন হিসেবে প্রণীত হবে এবং বিচার বিভাগের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow