বাংলাদেশ দলে ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্ব সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েছেন ইংল্যান্ড প্রবাসী তরুণ উইঙ্গার অ্যাডাম আব্বাস। যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে চলমান ক্যাম্পে তার আগমন দলের আক্রমণভাগকে নতুন মাত্রা দেবে বলে আশা করা হচ্ছে। অ্যাডাম আব্বাসের মায়ের জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়। বাবার দিক থেকে রয়েছে জ্যামাইকান-নাইজেরিয়ান (ক্যারিবিয়ান) রক্ত। ইংল্যান্ডে জন্মগ্রহণ করা এই ১৯ বছর বয়সী খেলোয়াড় তাই শারীরিক গঠনেও ভিন্ন। উচ্চতা প্রায় ছয় ফুটের কাছাকাছি, গতি ও শক্তিতে ইউরোপীয় ক্যারিবিয়ান ফুটবলারদের মতোই। ম্যানচেস্টার ইউনাইটেডের যুব একাডেমিতে ফুটবলের হাতেখড়ি নেওয়া অ্যাডাম পরে বার্নলি অনূর্ধ্ব-১৮ দলে খেলেছেন। সম্প্রতি উইথেনশো টাউন এফসির হয়ে মাঠে নেমেছেন। রাইট উইঙ্গার হিসেবে তার ড্রিবলিং, গতি ও গোল করার ক্ষমতা দুর্দান্ত। বাংলাদেশ ফুটবল ফেডারেশন দীর্ঘদিন ধরে প্রবাসী ও অরিজিন খেলোয়াড়দের খুঁজে বের করে দলে যুক্ত করার নীতি নিয়ে কাজ করছে। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের পর এএফসি বাছাইপর্বে ভালো ফলের লক্ষ্যে অ্যাডামকে দলে নেওয়া হয়। উজবেকিস্তানে আগামী ২৫ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর অনুষ্ঠি

বাংলাদেশ দলে ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্ব সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েছেন ইংল্যান্ড প্রবাসী তরুণ উইঙ্গার অ্যাডাম আব্বাস। যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে চলমান ক্যাম্পে তার আগমন দলের আক্রমণভাগকে নতুন মাত্রা দেবে বলে আশা করা হচ্ছে।

অ্যাডাম আব্বাসের মায়ের জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়। বাবার দিক থেকে রয়েছে জ্যামাইকান-নাইজেরিয়ান (ক্যারিবিয়ান) রক্ত। ইংল্যান্ডে জন্মগ্রহণ করা এই ১৯ বছর বয়সী খেলোয়াড় তাই শারীরিক গঠনেও ভিন্ন। উচ্চতা প্রায় ছয় ফুটের কাছাকাছি, গতি ও শক্তিতে ইউরোপীয় ক্যারিবিয়ান ফুটবলারদের মতোই।

ম্যানচেস্টার ইউনাইটেডের যুব একাডেমিতে ফুটবলের হাতেখড়ি নেওয়া অ্যাডাম পরে বার্নলি অনূর্ধ্ব-১৮ দলে খেলেছেন। সম্প্রতি উইথেনশো টাউন এফসির হয়ে মাঠে নেমেছেন। রাইট উইঙ্গার হিসেবে তার ড্রিবলিং, গতি ও গোল করার ক্ষমতা দুর্দান্ত।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন দীর্ঘদিন ধরে প্রবাসী ও অরিজিন খেলোয়াড়দের খুঁজে বের করে দলে যুক্ত করার নীতি নিয়ে কাজ করছে। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের পর এএফসি বাছাইপর্বে ভালো ফলের লক্ষ্যে অ্যাডামকে দলে নেওয়া হয়।

উজবেকিস্তানে আগামী ২৫ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বাছাইপর্বে বাংলাদেশ গ্রুপ বি-তে উজবেকিস্তান, সিরিয়া ও ভারতের সঙ্গে খেলবে।

আরআই/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow