বাংলাদেশ পাওয়ার সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশনের কমিটি গঠন

বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণের দায়িত্বে সংস্থাসমূহে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের অভিন্ন দাবি দাওয়া ও পেশাগত অধিকার প্রতিষ্ঠাকল্পে বাংলাদেশ পাওয়ার সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন এর আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। ৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে প্রকৌশলী মো. মীর হোসেন পাটোয়ারী কে আহ্বায়ক ও প্রকৌশলী মো. রেজাউল করিমকে সদস্য সচিব করা হয়।  শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের জাতীয় পেশাজীবী সংগঠন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে নেসকোর নির্বাহী প্রকৌশলী এ কে এম মোরশেদুল আলমের সভাপতিত্বে এবং পিজিসিবি পিএলসির উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত যৌথ সভা থেকে এই কমিটি গঠিত হয়।  বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), পাওয়ার গ্রীড পিএলসি (পিসিবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি: (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), নর্দান ইলেকট্রিক কোম্পানি লিমিটেড, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো), আশুগঞ্জ পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এপিজেসিএল), ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি বাংল

বাংলাদেশ পাওয়ার সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশনের কমিটি গঠন

বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণের দায়িত্বে সংস্থাসমূহে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের অভিন্ন দাবি দাওয়া ও পেশাগত অধিকার প্রতিষ্ঠাকল্পে বাংলাদেশ পাওয়ার সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন এর আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। ৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে প্রকৌশলী মো. মীর হোসেন পাটোয়ারী কে আহ্বায়ক ও প্রকৌশলী মো. রেজাউল করিমকে সদস্য সচিব করা হয়। 

শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের জাতীয় পেশাজীবী সংগঠন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে নেসকোর নির্বাহী প্রকৌশলী এ কে এম মোরশেদুল আলমের সভাপতিত্বে এবং পিজিসিবি পিএলসির উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত যৌথ সভা থেকে এই কমিটি গঠিত হয়। 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), পাওয়ার গ্রীড পিএলসি (পিসিবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি: (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), নর্দান ইলেকট্রিক কোম্পানি লিমিটেড, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো), আশুগঞ্জ পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এপিজেসিএল), ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি), নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (নেসকো), রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল), বাংলাদেশ ইলেকট্রিফিকেশন বোর্ড (বিআরইবি), পল্লী বিদ্যুৎ সমিতি (পিবিএস), কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (সিপিজিসিএল), বিআর পাওয়ার জেনারেশন লিমিটেড এর প্রতিনিধি নেতৃবৃন্দের উপস্থিতিতে এবং যৌথ সিদ্ধান্তক্রমে এই আহ্বায়ক কমিটি গঠিত হয়।

কমিটির নেতারা হলেন, প্রকৌশলী মোঃ মীর হোসেন পাটোয়ারী, আহ্বায়ক, প্রকৌশলী এ এস এম রেজ্জাকুল হায়দার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, প্রকৌশলী মোঃ রেজাউল করিম, সদস্য সচিব, প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং প্রকৌশলী মোঃ ওবায়দুল আলমকে সদস্য (সাংগঠনিক) করে ৩১ (একত্রিশ) সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। 

এই কমিটি আগামীদিনে বাংলাদেশের পাওয়ার সেক্টরের প্রতিষ্ঠানসমূহে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের বিভিন্ন পেশাগত ন্যায্য দাবি দাওয়াসমূহ প্রতিষ্ঠায় সমন্বিতভাবে কাজ করবে এবং বিদ্যুৎ সেক্টরে বিরাজমান অস্থিরতা ও অনিয়ম দূরীকরণে বলিষ্ঠ ভূমিকা রাখবে। 

এছাড়াও, আগামী ৩ মাসের মধ্যে এই কমিটি সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন এবং সংশ্লিষ্ট সংস্থা থেকে তা অনুমোদন করে সবগুলো সংস্থার যোগ্য ও অভিজ্ঞ নেতৃবৃন্দকে সমন্বয় করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে মর্মে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow