‘বাংলাদেশ ব্যাংক সংশোধন’ অধ্যাদেশ বিল পাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে ‘বাংলাদেশ ব্যাংক অর্ডার-১৯৭২’ এর অধিকতর সংশোধনের লক্ষ্যে আনা বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ-২০২৬ পাস হয়েছে। সংসদে উপস্থিত সংসদ সদস্যরা ‌‘হ্যাঁ’ বলে বিলের পক্ষে সম্মতি দেন। শুক্রবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় এ সংক্রান্ত প্রস্তাব সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিলটি সংসদ সদস্যদের ভোটের জন্য দেন। এসময় সংসদ সদস্যরা ‌‘হ্যাঁ’ বলে বিলের পক্ষে সম্মতি দেন। এদিন গ্রামীণ ব্যাংক সংশোধন বিল, সাইবার সুরক্ষা বিল, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশসহ আরও বেশকিছু অধ্যাদেশ জাতীয় সংসদে পাস হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow