বাংলাদেশ সফরে আসছে মালয়েশীয় ব্যবসায়ী প্রতিনিধি দল

মালয়েশিয়ায় বাংলাদেশের কূটনৈতিক তৎপরতায় নতুন মাত্রা যোগ হয়েছে দেশটির শীর্ষ দুই নিয়োগকর্তা ও শিল্পসংগঠনের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী সম্প্রতি মালয়েশিয়ান এমপ্লয়ারস ফেডারেশন (এমইএফ) এবং ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারিং (এফএমএম)–এর শীর্ষ নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার ও বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়নকে কেন্দ্র করে বিস্তারিত আলোচনা হয়। ৪ ফেব্রুয়ারি ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারিং (এফএমএম)-এর প্রেসিডেন্ট জেকব লি কহর কুক এবং ফেডারেশনের অন্যান্য সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা গুরুত্ব পায়। বিশেষ করে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ, শিল্পখাতে প্রশিক্ষণ ও সনদায়নের বিষয়গুলো আলোচনায় উঠে আসে। এছাড়াও মালয়েশিয়া ও বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক জোরদারে যৌথভাবে একটি ওয়েবিনার আয়োজন এবং এফএমএম-এর নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলে

বাংলাদেশ সফরে আসছে মালয়েশীয় ব্যবসায়ী প্রতিনিধি দল

মালয়েশিয়ায় বাংলাদেশের কূটনৈতিক তৎপরতায় নতুন মাত্রা যোগ হয়েছে দেশটির শীর্ষ দুই নিয়োগকর্তা ও শিল্পসংগঠনের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী সম্প্রতি মালয়েশিয়ান এমপ্লয়ারস ফেডারেশন (এমইএফ) এবং ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারিং (এফএমএম)–এর শীর্ষ নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন।

বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার ও বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়নকে কেন্দ্র করে বিস্তারিত আলোচনা হয়।

৪ ফেব্রুয়ারি ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারিং (এফএমএম)-এর প্রেসিডেন্ট জেকব লি কহর কুক এবং ফেডারেশনের অন্যান্য সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা গুরুত্ব পায়। বিশেষ করে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ, শিল্পখাতে প্রশিক্ষণ ও সনদায়নের বিষয়গুলো আলোচনায় উঠে আসে।

এছাড়াও মালয়েশিয়া ও বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক জোরদারে যৌথভাবে একটি ওয়েবিনার আয়োজন এবং এফএমএম-এর নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন এফএমএম-এর ডেপুটি প্রেসিডেন্ট দাতো এন্ড্রো গুহ, ভাইস প্রেসিডেন্ট দাতো পালানিয়াপ্পান জোসেপ, দাতো নুরাইনি, কাউন্সিল সদস্য দাতো নাতান কে সুপিয়া, প্রধান নির্বাহী কর্মকর্তা দাতো ড. ইয়োহ ওন তেন।

jagonews24

বাংলাদেশ হাইকমিশনের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি হাই কমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা, মিনিস্টার (শ্রম) মো. সিদ্দিকুর রহমান এবং প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ।

১৯৬৮ সালে প্রতিষ্ঠিত এফএমএম মালয়েশিয়ার ম্যানুফ্যাকচারিং খাতের অন্যতম প্রধান প্রতিনিধিত্বকারী সংগঠন। বর্তমানে এটি ১৩ হাজারেরও বেশি সদস্য কোম্পানির (৪,১০০ প্রত্যক্ষ ও ৮,৯০০ পরোক্ষ) প্রতিনিধিত্ব করছে, যা দেশটির শিল্পখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এরপর ৫ ফেব্রুয়ারি ‘মালয়েশিয়ান এমপ্লয়ারস ফেডারেশন’ (এমইএফ) এর প্রেসিডেন্ট দাতোক ড. সৈয়দ হোসাইন সৈয়দ হোসমান এবং ফেডারেশনের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করেন হাইকমিশনার। এ বৈঠকে মালয়েশিয়ার শ্রমবাজার পরিস্থিতি, উৎপাদনশীলতা বৃদ্ধি, বাংলাদেশি কর্মীদের নিয়োগ ও দায়িত্বশীল ব্যবস্থাপনা, দক্ষতার সনদ প্রদান এবং বিভিন্ন প্রশিক্ষণ উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশেষভাবে গুরুত্ব পায় বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়ন ও সনদায়নের মাধ্যমে শ্রমবাজারে তাদের অবস্থান শক্তিশালী করার বিষয়টি। পাশাপাশি এমইএফ-এর নেতৃত্বে ব্যবসায়ী প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের সম্ভাবনাও আলোচনায় উঠে আসে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সহায়ক হতে পারে।

বৈঠকে এমইএফ-এর ভাইস প্রেসিডেন্ট ড. মোহাম্মদ শুকরি আহমাদ সোদারি, নাইক মোস্তাপা নাইক মোহাম্মদ, কাউন্সিল সদস্য রগুনাতান, প্রধান নির্বাহী কর্মকর্তা দাতো সেরি রোসমান মোহাম্মদ এবং এমইএফ উপদেষ্টা দাতোক হাজী শামসুদ্দিন বারদান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা, মিনিস্টার (শ্রম) মো. সিদ্দিকুর রহমান এবং প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষও বৈঠকে অংশ নেন।

১৯৫৯ সালে প্রতিষ্ঠিত মালয়েশিয়ান এমপ্লয়ারস ফেডারেশন (এমইএফ) দেশটির বেসরকারি খাতের নিয়োগকর্তাদের কেন্দ্রীয় সংগঠন হিসেবে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত।

কূটনৈতিক মহলের মতে, এই ধারাবাহিক বৈঠক দুই দেশের অর্থনৈতিক ও শ্রমবিষয়ক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়ন, সুশাসিত নিয়োগব্যবস্থা এবং বিনিয়োগ সম্প্রসারণে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow