‘বাংলাদেশ সব দিক থেকেই আমাদের চেয়ে ভালো খেলেছে’ কামিন্সের স্বীকারোক্তি

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। প্রত্যেক সেশনে দাপট দেখিয়ে ৯ উইকেটের জয় তুলে নিয়েছে টাইগাররা। হারের পেছনে প্রথম দিনের ব্যাটিং ব্যর্থতাকেই বড় কারণ হিসেবে দেখছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। একই সঙ্গে বাংলাদেশের সব বিভাগের দারুণ পারফরম্যান্সের প্রশংসাও করেছেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হারের কারণ খুঁজতে গিয়ে কামিন্স বলেন, প্রথম দিনেই তারা ম্যাচটি হারিয়ে ফেলেছেন। তিনি বলেন, ‘(কখন ম্যাচটি হাত থেকে বেরিয়ে গেছে) সম্ভবত প্রথম দিনেই। আমার মনে হয়েছিল, আমাদের প্রস্তুতি একদম ঠিকঠাক ছিল, কোনো অজুহাত নেই। তারা ভালো খেলেছে। আমাদের আরও বেশি সময় ব্যাট করার উপায় খুঁজে বের করতে হতো, এরপর বল হাতেও আমরা যথেষ্ট চাপ তৈরি করতে পারিনি।’ কামিন্স স্বীকার করেছেন, ম্যাচের তিন বিভাগেই তাদের চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোথাও টাইগারদের সমান পারফরম্যান্স দেখাতে পারেনি অস্ট্রেলিয়া। ক্লামিন্স বলেন, ‘বাংলাদেশ সব দিক থেকেই আমাদের চেয়ে ভালো খেলেছে। তারা ধৈর্যশীল ও শৃঙ্খলাবদ্ধ ছিল।’ ম্যাচ শেষে দলের ব্যাটিং নিয়ে পরাজয়ের পর্যালোচনার কথা বলতে গিয়ে কামিন্স বলেন, ‘এ ধরনে

‘বাংলাদেশ সব দিক থেকেই আমাদের চেয়ে ভালো খেলেছে’ কামিন্সের স্বীকারোক্তি

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। প্রত্যেক সেশনে দাপট দেখিয়ে ৯ উইকেটের জয় তুলে নিয়েছে টাইগাররা। হারের পেছনে প্রথম দিনের ব্যাটিং ব্যর্থতাকেই বড় কারণ হিসেবে দেখছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। একই সঙ্গে বাংলাদেশের সব বিভাগের দারুণ পারফরম্যান্সের প্রশংসাও করেছেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হারের কারণ খুঁজতে গিয়ে কামিন্স বলেন, প্রথম দিনেই তারা ম্যাচটি হারিয়ে ফেলেছেন। তিনি বলেন, ‘(কখন ম্যাচটি হাত থেকে বেরিয়ে গেছে) সম্ভবত প্রথম দিনেই। আমার মনে হয়েছিল, আমাদের প্রস্তুতি একদম ঠিকঠাক ছিল, কোনো অজুহাত নেই। তারা ভালো খেলেছে। আমাদের আরও বেশি সময় ব্যাট করার উপায় খুঁজে বের করতে হতো, এরপর বল হাতেও আমরা যথেষ্ট চাপ তৈরি করতে পারিনি।’

কামিন্স স্বীকার করেছেন, ম্যাচের তিন বিভাগেই তাদের চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোথাও টাইগারদের সমান পারফরম্যান্স দেখাতে পারেনি অস্ট্রেলিয়া। ক্লামিন্স বলেন, ‘বাংলাদেশ সব দিক থেকেই আমাদের চেয়ে ভালো খেলেছে। তারা ধৈর্যশীল ও শৃঙ্খলাবদ্ধ ছিল।’

ম্যাচ শেষে দলের ব্যাটিং নিয়ে পরাজয়ের পর্যালোচনার কথা বলতে গিয়ে কামিন্স বলেন, ‘এ ধরনের প্রতিটি ম্যাচেই আপনি ম্যাচআপের দিকে তাকান। আমরা মাত্রই ম্যাচ শেষ করেছি, তাই এ নিয়ে আমরা ভাববো।’ তবে এই হার থেকে দ্রুত ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়ার অধিনায়ক। নিজেদের ঘুরে দাঁড়ানোর সামর্থ্যের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা ঘুরে দাঁড়াতে পারি বেশ ভালো ভাবেই।’

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে লড়াই করা ক্যামেরন গ্রিনের ব্যাটিংয়েরও প্রশংসা করেছেন কামিন্স। বাংলাদেশের বোলিংয়ের বিপক্ষে গ্রিনের ইনিংসকে দলের জন্য ইতিবাচক দিক হিসেবে দেখছেন তিনি। গ্রিনের ব্যাটিংয়ের প্রশংসা করে কামিন্স বলেন, ‘গ্রিনের ব্যাটিংয়ের গতি দেখিয়েছে, সে কতটা ভালো খেলোয়াড়। তার সঙ্গে আমাদের আরও দু-একজনকে উইকেটে টিকে থাকতে হতো।’

এসকেডি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow