‘বাংলাদেশ ৪০০ করলে অস্ট্রেলিয়ার জন্য তা হবে দুঃস্বপ্ন’
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। ম্যাচের বর্তমান পরিস্থিতি দেখে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার সাইমন ক্যাটিচ মনে করছেন, এই মুহূর্তে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেই। অস্ট্রেলিয়াকে এখন নিজেদের ক্ষত সারিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। এসইএন ক্রিকেটকে দেওয়া রক প্রতিক্রিয়ায় ক্যাচিচ বলেন, ‘ওরা নিজেদের ক্ষত সারানোর চেষ্টা করবে। এই মুহূর্তে বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে।’ বাংলাদেশের প্রথম ইনিংসের সম্ভাব্য সংগ্রহ নিয়েও অস্ট্রেলিয়াকে সতর্ক করেছেন তিনি। ক্যাটিচের ভাষায়, ‘বাংলাদেশ যদি প্রথম ইনিংসে ৪০০ রান করে, তাহলে অস্ট্রেলিয়ার জন্য সেটা হবে দুঃস্বপ্নের মতো। তখনই ম্যাচের মোড় ঘুরে যাবে এবং অস্ট্রেলিয়া চাপে পড়ে যাবে।’ তবে ৪০০ রান এখনো বাংলাদেশের জন্য অনেক দূরের পথ বলেও মনে করিয়ে দিয়েছেন ক্যাটিচ। তার মতে, লক্ষ্যটি কঠিন হলেও বাংলাদেশকে বড় স্বপ্ন দেখার সাহস রাখতে হবে। তাএর ভাষায়, ‘বাংলাদেশের জন্য এটি এখনো অনেক দূরের পথ, কিন্তু তাদের বড় স্বপ্ন দেখার সাহস রাখতে হবে।’ ক্যাটিচের মন্তব্য অনুযায়ী, ম্যাচের এই পর্যায়ে বাংলাদেশ শুধু ভালো অবস্থানেই নেই, বর
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। ম্যাচের বর্তমান পরিস্থিতি দেখে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার সাইমন ক্যাটিচ মনে করছেন, এই মুহূর্তে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেই।
অস্ট্রেলিয়াকে এখন নিজেদের ক্ষত সারিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। এসইএন ক্রিকেটকে দেওয়া রক প্রতিক্রিয়ায় ক্যাচিচ বলেন, ‘ওরা নিজেদের ক্ষত সারানোর চেষ্টা করবে। এই মুহূর্তে বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে।’
বাংলাদেশের প্রথম ইনিংসের সম্ভাব্য সংগ্রহ নিয়েও অস্ট্রেলিয়াকে সতর্ক করেছেন তিনি। ক্যাটিচের ভাষায়, ‘বাংলাদেশ যদি প্রথম ইনিংসে ৪০০ রান করে, তাহলে অস্ট্রেলিয়ার জন্য সেটা হবে দুঃস্বপ্নের মতো। তখনই ম্যাচের মোড় ঘুরে যাবে এবং অস্ট্রেলিয়া চাপে পড়ে যাবে।’
তবে ৪০০ রান এখনো বাংলাদেশের জন্য অনেক দূরের পথ বলেও মনে করিয়ে দিয়েছেন ক্যাটিচ। তার মতে, লক্ষ্যটি কঠিন হলেও বাংলাদেশকে বড় স্বপ্ন দেখার সাহস রাখতে হবে। তাএর ভাষায়, ‘বাংলাদেশের জন্য এটি এখনো অনেক দূরের পথ, কিন্তু তাদের বড় স্বপ্ন দেখার সাহস রাখতে হবে।’
ক্যাটিচের মন্তব্য অনুযায়ী, ম্যাচের এই পর্যায়ে বাংলাদেশ শুধু ভালো অবস্থানেই নেই, বরং বড় সংগ্রহ গড়তে পারলে অস্ট্রেলিয়ার ওপর চাপ আরও বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার সুযোগও রয়েছে।
আরআর/আইএন
What's Your Reaction?