বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি শুরু
ঈদুল আজহা উপলক্ষে টানা এক সপ্তাহ বন্ধ থাকার পর বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১ জুন) সকাল থেকে কর্মচঞ্চল হয়ে উঠেছে দেশের একমাত্র চতুর্দেশীয় এ স্থলবন্দরের ইয়ার্ড। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রমিক ও আমদানি রফতানিকারকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বন্দর এলাকা। বন্দর কর্তৃপক্ষ জানায়, সকালে প্রথম দফায় ভুটান থেকে ৬৪ ট্রাক পাথর আমদানি হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে সয়াবিন মিল ও জুট রোল রপ্তানি হয়েছে ১৯ ট্রাক। ঈদুল আজহা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর গত ২৫ থেকে ৩১ মে পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে এ সময়ে যাত্রী চলাচল ছিল স্বাভাবিক। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে আমদানি-রপ্তানি হয়ে থাকে। স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ মে থেকে টানা সাতদিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল। সোমবার সকাল থেকে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে। সফিকুল আলম/এএইচ/এমএস
ঈদুল আজহা উপলক্ষে টানা এক সপ্তাহ বন্ধ থাকার পর বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১ জুন) সকাল থেকে কর্মচঞ্চল হয়ে উঠেছে দেশের একমাত্র চতুর্দেশীয় এ স্থলবন্দরের ইয়ার্ড। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রমিক ও আমদানি রফতানিকারকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বন্দর এলাকা।
বন্দর কর্তৃপক্ষ জানায়, সকালে প্রথম দফায় ভুটান থেকে ৬৪ ট্রাক পাথর আমদানি হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে সয়াবিন মিল ও জুট রোল রপ্তানি হয়েছে ১৯ ট্রাক।
ঈদুল আজহা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর গত ২৫ থেকে ৩১ মে পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে এ সময়ে যাত্রী চলাচল ছিল স্বাভাবিক। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে আমদানি-রপ্তানি হয়ে থাকে।
স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ মে থেকে টানা সাতদিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল। সোমবার সকাল থেকে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে।
সফিকুল আলম/এএইচ/এমএস
What's Your Reaction?