বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ৭ দিন
দেশের সর্ব উত্তরের পঞ্চগড় জেলায় অবস্থিত তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বন্দর কতৃপক্ষ । তবে ঈদের ছুটিতে বন্দর দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা পারাপার হতে পারবেন। সোমবার (২৫ মে) থেকে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ১ জুন সকাল ৯টা থেকে পুনরায় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ফের শুরু হবে। গত রোববার (২৪ মে) রাতে বাংলাবান্ধা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। বাংলাবান্ধা স্থলবন্দরের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক বন্দর দিয়ে সাত দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে। তবে ১ জুন থেকে বন্দর দিয়ে কার্যক্রম স্বাভাবিক হবে। বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস বলেন, পবিত্র ঈদুল আজহার ছুটিতে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা বন্দর দিয়ে যাতায়াত করত পারবেন। বন্দর এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
দেশের সর্ব উত্তরের পঞ্চগড় জেলায় অবস্থিত তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বন্দর কতৃপক্ষ । তবে ঈদের ছুটিতে বন্দর দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা পারাপার হতে পারবেন। সোমবার (২৫ মে) থেকে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ১ জুন সকাল ৯টা থেকে পুনরায় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ফের শুরু হবে।
গত রোববার (২৪ মে) রাতে বাংলাবান্ধা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক বন্দর দিয়ে সাত দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে। তবে ১ জুন থেকে বন্দর দিয়ে কার্যক্রম স্বাভাবিক হবে।
বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস বলেন, পবিত্র ঈদুল আজহার ছুটিতে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা বন্দর দিয়ে যাতায়াত করত পারবেন। বন্দর এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
What's Your Reaction?