‘বাংলার জয়যাত্রা’ জাহাজের নাবিকদের পাশে রয়েছে সরকার : নৌপরিবহন মন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে অবস্থানরত ‘বাংলার জয়যাত্রা’ জাহাজের নাবিকদের পাশে সরকার রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (২ মার্চ) আন্তর্জাতিক নৌপথে দায়িত্ব পালনরত বাংলাদেশ শিপিং করপোরেশনের জাতীয় পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রার নাবিকদের উদ্দেশে এক ভিডিও বার্তায় গভীর সহমর্মিতা প্রকাশ করে এ কথা জানান মন্ত্রী।  অচিরেই উদ্ভূত সংকটময় এ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করে ভিডিও বার্তায় মন্ত্রী বলেন, কাতার থেকে স্টিল কার্গো নিয়ে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে অবস্থানরত জাহাজের নাবিকরা চলমান সংঘাতময় পরিস্থিতির মধ্যেও যে সাহসিকতা, ধৈর্য ও পেশাদারত্বের পরিচয় দিচ্ছেন, তা জাতির জন্য গর্বের বিষয়।  তিনি জানান, জাতীয় অর্থনীতিতে অবদান রাখার মহান দায়িত্ব পালন করতে গিয়ে তাদের এই দৃঢ় অবস্থান সরকারের কাছে অত্যন্ত মূল্যবান। নৌপরিবহন মন্ত্রী আরও জানান, জাহাজে অবস্থানরত ৩১ জন নাবিকের প্রত্যেকের পরিবারের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং এই দুঃসময়ে তাদের পাশে রয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহ

‘বাংলার জয়যাত্রা’ জাহাজের নাবিকদের পাশে রয়েছে সরকার : নৌপরিবহন মন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে অবস্থানরত ‘বাংলার জয়যাত্রা’ জাহাজের নাবিকদের পাশে সরকার রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (২ মার্চ) আন্তর্জাতিক নৌপথে দায়িত্ব পালনরত বাংলাদেশ শিপিং করপোরেশনের জাতীয় পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রার নাবিকদের উদ্দেশে এক ভিডিও বার্তায় গভীর সহমর্মিতা প্রকাশ করে এ কথা জানান মন্ত্রী। 

অচিরেই উদ্ভূত সংকটময় এ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করে ভিডিও বার্তায় মন্ত্রী বলেন, কাতার থেকে স্টিল কার্গো নিয়ে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে অবস্থানরত জাহাজের নাবিকরা চলমান সংঘাতময় পরিস্থিতির মধ্যেও যে সাহসিকতা, ধৈর্য ও পেশাদারত্বের পরিচয় দিচ্ছেন, তা জাতির জন্য গর্বের বিষয়। 

তিনি জানান, জাতীয় অর্থনীতিতে অবদান রাখার মহান দায়িত্ব পালন করতে গিয়ে তাদের এই দৃঢ় অবস্থান সরকারের কাছে অত্যন্ত মূল্যবান।

নৌপরিবহন মন্ত্রী আরও জানান, জাহাজে অবস্থানরত ৩১ জন নাবিকের প্রত্যেকের পরিবারের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং এই দুঃসময়ে তাদের পাশে রয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নাবিকদের বিষয়ে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন।

তিনি বলেন, বাংলাদেশ শিপিং করপোরেশনের কর্তৃপক্ষ নিয়মিত ভার্চুয়াল সভার মাধ্যমে জাহাজের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে। নাবিক ও তাদের পরিবারের প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে চট্টগ্রামে বিএসসি সদর দপ্তরে একটি বিশেষ ‘কন্ট্রোল সেল’ গঠন করা হয়েছে। নাবিকদের মনোবল অটুট রাখতে অতিরিক্ত সরবরাহের মাধ্যমে উন্নতমানের খাবার ও প্রয়োজনীয় সামগ্রী নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রী জানান, দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বিষয়টি অবগত রয়েছে এবং সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। পাশাপাশি স্থানীয় এজেন্ট ও প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদেরও প্রয়োজনে সহায়তার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

ভিডিও বার্তায় মন্ত্রী নাবিকদের মনোবল সমুন্নত রাখার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ সরকার ও বাংলাদেশ শিপিং করপোরেশন তাদের ও তাদের পরিবারের পাশে দৃঢ়ভাবে রয়েছে এবং থাকবে। সম্মিলিত প্রচেষ্টায় এই সংকট উত্তরণ সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow