বাউনিয়া বাঁধে বস্তি উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ

রাজধানীর পল্লবীতে কালশীর বাউনিয়া বাঁধ বস্তি এলাকায় সরকারি জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা পুলিশের ওপর হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশের অন্তত পাঁচ থেকে ছয়জন সদস্য আহত হয়েছেন। বুধবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক সরকার। তিনি বলেন, উচ্ছেদ অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দারা পুলিশের ওপর হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ সূত্রে জানা গেছে, গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে সরকারি জমি উদ্ধার করতে বাউনিয়া বাঁধ বস্তিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান চালানো হচ্ছিল। নিরাপত্তার দায়িত্বে ছিল পল্লবী থানা-পুলিশ ও পুলিশের বিশেষ ইউনিট (পিওএম) সদস্যরা। এসময় স্থানীয় বাসিন্দাদের হামলায় তাদের কয়েকজন সদস্য আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেট নিক্ষেপ করে। এসময় পুলিশ সদস্যরা দৌড়ে নিরাপদ স্থানে চলে যেতে চাইলে ধাওয়া দেয় স্থানীয়রা। এসময় পুলিশের নারী সদস্যদেরও দৌড়াতে দেখা যায়। পরে

বাউনিয়া বাঁধে বস্তি উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ

রাজধানীর পল্লবীতে কালশীর বাউনিয়া বাঁধ বস্তি এলাকায় সরকারি জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা পুলিশের ওপর হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশের অন্তত পাঁচ থেকে ছয়জন সদস্য আহত হয়েছেন।

বুধবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক সরকার।

তিনি বলেন, উচ্ছেদ অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দারা পুলিশের ওপর হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পুলিশ সূত্রে জানা গেছে, গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে সরকারি জমি উদ্ধার করতে বাউনিয়া বাঁধ বস্তিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান চালানো হচ্ছিল। নিরাপত্তার দায়িত্বে ছিল পল্লবী থানা-পুলিশ ও পুলিশের বিশেষ ইউনিট (পিওএম) সদস্যরা। এসময় স্থানীয় বাসিন্দাদের হামলায় তাদের কয়েকজন সদস্য আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেট নিক্ষেপ করে। এসময় পুলিশ সদস্যরা দৌড়ে নিরাপদ স্থানে চলে যেতে চাইলে ধাওয়া দেয় স্থানীয়রা। এসময় পুলিশের নারী সদস্যদেরও দৌড়াতে দেখা যায়। পরে রাজধানী পরিবহন নামের একটি বাসে উঠতে দেখা যায় পুলিশ সদস্যদের।

টিটি/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow