বাউবি উপাচার্যের সঙ্গে ‘স্কুল অব ল’-এর শিক্ষার্থীদের সাক্ষাৎ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সঙ্গে ‘স্কুল অব ল’র শিক্ষার্থীরা সৌজন্য সাক্ষাৎ করেন। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টায় ঢাকাস্থ কার্যালয়ের কনফারেন্স কক্ষে তারা সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে শিক্ষার্থীরা উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পরে তারা আন্তরিক মতবিনিময়ে অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসন, ‘স্কুল অব ল’-এর অবকাঠামোগত উন্নয়ন, মুট কোর্ট ও ডিবেট ক্লাব চালু, সেমিস্টার ফি যৌক্তিক পর্যায়ে হ্রাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উপাচার্যের নিকট একটি স্মারকলিপি উপস্থাপন করেন। উপাচার্য শিক্ষার্থীদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত দাবিগুলো সংশ্লিষ্ট স্কুলের ডিনসহ অন্যদের সঙ্গে আলোচনাক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।  তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি ও দক্ষতা উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।’  

বাউবি উপাচার্যের সঙ্গে ‘স্কুল অব ল’-এর শিক্ষার্থীদের সাক্ষাৎ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সঙ্গে ‘স্কুল অব ল’র শিক্ষার্থীরা সৌজন্য সাক্ষাৎ করেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টায় ঢাকাস্থ কার্যালয়ের কনফারেন্স কক্ষে তারা সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে শিক্ষার্থীরা উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পরে তারা আন্তরিক মতবিনিময়ে অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসন, ‘স্কুল অব ল’-এর অবকাঠামোগত উন্নয়ন, মুট কোর্ট ও ডিবেট ক্লাব চালু, সেমিস্টার ফি যৌক্তিক পর্যায়ে হ্রাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উপাচার্যের নিকট একটি স্মারকলিপি উপস্থাপন করেন।

উপাচার্য শিক্ষার্থীদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত দাবিগুলো সংশ্লিষ্ট স্কুলের ডিনসহ অন্যদের সঙ্গে আলোচনাক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। 

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি ও দক্ষতা উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।’
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow