বাকৃবিতে শিক্ষার্থীদের হাতাহাতি, সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের ‘জুনিয়র রিসেপশন ও সাংস্কৃতিক সন্ধ্যা’ চলাকালে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করেছে আয়োজক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৯টার পর বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে কৃষি অনুষদের ৬৩তম ব্যাচের উদ্যোগে ৬৪তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজিত জুনিয়র রিসেপশন ও সাংস্কৃতিক সন্ধ্যায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে কৃষি অনুষদের ৬৪ তম ও ৬৩ তম ব্যাচের শিক্ষার্থীদের ‘জুনিয়র রিসেপশন ও সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠান শুরু হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন রাত ৯ টার পরে হঠাৎ করে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির শুরু হয়। এ সময় অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা, আইনশৃঙ্খলা বাহিনী ও সিনিয়র শিক্ষার্থীরা এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অনুষ্ঠান স্থগিত ঘোষণা করে শিক্ষার্থীদের নিজ নিজ হলে পাঠি

বাকৃবিতে শিক্ষার্থীদের হাতাহাতি, সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের ‘জুনিয়র রিসেপশন ও সাংস্কৃতিক সন্ধ্যা’ চলাকালে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করেছে আয়োজক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৯টার পর বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে কৃষি অনুষদের ৬৩তম ব্যাচের উদ্যোগে ৬৪তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজিত জুনিয়র রিসেপশন ও সাংস্কৃতিক সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে কৃষি অনুষদের ৬৪ তম ও ৬৩ তম ব্যাচের শিক্ষার্থীদের ‘জুনিয়র রিসেপশন ও সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠান শুরু হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন রাত ৯ টার পরে হঠাৎ করে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির শুরু হয়। এ সময় অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা, আইনশৃঙ্খলা বাহিনী ও সিনিয়র শিক্ষার্থীরা এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অনুষ্ঠান স্থগিত ঘোষণা করে শিক্ষার্থীদের নিজ নিজ হলে পাঠিয়ে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ত্রিভুজ প্রেমের ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে ঘটনার সূত্রপাত। কৃষি অনুষদের ৬৪ ব্যাচের একজন ছাত্র এবং একই ব্যাচের এক ছাত্রীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ৬৩ ব্যাচের পশুপালন অনুষদের আরেকজন ছাত্র ওই নারী শিক্ষার্থীকে মেসেজ দিয়ে বিরক্ত করত। এই বিষয়ে তারা একত্রে হয়ে সমাধানের চেষ্টা করেন। এসময় শিক্ষার্থীদের দুই গ্রুপের মাঝে কথা কাটাকাটির ঘটনা ঘটে এবং একপর্যায়ে তা হাতাহাতি ও ধস্তাধস্তিতে রূপ নেয়। এর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হল ও শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ছড়িয়ে পরে।

তবে ব্যক্তিগত সমস্যাকে হল পর্যন্ত নিয়ে যাওয়া এবং দ্বন্দ্ব সৃষ্টি করে অনুষ্ঠান পণ্ড করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, ব্যক্তিগত ইস্যু থেকেই ঝামেলাটা হল পর্যন্ত গিয়েছে। বান্ধবী রিলেটেড সমস্যা থেকেই কথা- কাটাকাটি শুরু।

এ বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, মারামারির ভিডিওটা আমাদের কাছে অলরেডি চলে আসছে। আমরা এটা তদন্ত করে দেখব এবং যারা এই সুন্দর পরিবেশ নষ্ট করল, তাদের বিরুদ্ধে শিগগির ব্যবস্থা নেওয়া হবে।

কামরুজ্জামান মিন্টু/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow