বাগেরহাটে জুলাই সনদ-গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের বিক্ষোভ

বাগেরহাটে জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ এপ্রিল) বিকেলে ১১ দলীয় ঐক্য জোটের ব্যানারে রেলরোড চত্বর থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের স্বাধনার মোড়, শালতলা, মিঠাপুকুর পাড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিশু হাসপাতাল মোড়ে এসে সমাবেশে মিলিত। এসময় বক্তব্য দেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাও. মো. রেজাউল করিম, নায়েবে আমীর এ্যাড. আব্দুল ওয়াদুদ, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি বাগেরহাট জেলা সমন্বয়ক মোরশেদ আনোয়ার সোহেল, এনসিপি নেতা লাবিব আহমেদ, এ্যাড. আল আমিন, আলমিন খান, জামায়াত নেতা এ্যাড. মোস্তাইন বিল্লাহ প্রমুখ। বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, তারা দুটি ভোটে অংশগ্রহণ করেছে। কিন্তু একটি ভোটকে গ্রহণ করে, আরেকটি ভোটকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে সরকার। এই নীতির ওপর তারা যদি অটল থাকে, তাহলে জনগণ সরকারকে প্রত্যাখ্যান করবে। তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, জ্বালানি সংকটে দেশের মানুষ আজ হতাশ। মানুষ এস

বাগেরহাটে জুলাই সনদ-গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের বিক্ষোভ

বাগেরহাটে জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ এপ্রিল) বিকেলে ১১ দলীয় ঐক্য জোটের ব্যানারে রেলরোড চত্বর থেকে একটি মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের স্বাধনার মোড়, শালতলা, মিঠাপুকুর পাড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিশু হাসপাতাল মোড়ে এসে সমাবেশে মিলিত।

এসময় বক্তব্য দেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাও. মো. রেজাউল করিম, নায়েবে আমীর এ্যাড. আব্দুল ওয়াদুদ, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি বাগেরহাট জেলা সমন্বয়ক মোরশেদ আনোয়ার সোহেল, এনসিপি নেতা লাবিব আহমেদ, এ্যাড. আল আমিন, আলমিন খান, জামায়াত নেতা এ্যাড. মোস্তাইন বিল্লাহ প্রমুখ।

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, তারা দুটি ভোটে অংশগ্রহণ করেছে। কিন্তু একটি ভোটকে গ্রহণ করে, আরেকটি ভোটকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে সরকার। এই নীতির ওপর তারা যদি অটল থাকে, তাহলে জনগণ সরকারকে প্রত্যাখ্যান করবে।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, জ্বালানি সংকটে দেশের মানুষ আজ হতাশ। মানুষ এসব থেকে মুক্তি চায়। সব শেষ জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ও জনদূর্ভোগ লাঘব এবং গনভোটের রায় বাস্তবায়নের দাবি জানান তিনি।

নাহিদ ফরাজী/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow