বাগেরহাটে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নিহত

বাগেরহাটের মোল্লাহাটে সোহাগ শেখ (৪২) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদর বাজারে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ শেখ মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামের দাউদ শেখের ছেলে। মোল্লাহাট বাজারে সোহাগের টিনের দোকান আছে। তিনি শ্রমিকলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাজারে নিজের দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সোহাগ। বাজারের পশ্চিম পাশে পানবাজারের সামনের সড়কে পৌঁছালে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাজীব কুমার পাল বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই সোহাগ শেখ মারা গেছেন। মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক জানান, দুইজন ব্যক্তি মোটরসাইকেলে এসে গুলি করে ব্যবসায়ী সোহাগ শেখকে। তার শরীরে তিনটি গুলি লেগেছে। তিনি বলেন, মরদেহ মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

বাগেরহাটে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নিহত

বাগেরহাটের মোল্লাহাটে সোহাগ শেখ (৪২) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ শেখ মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামের দাউদ শেখের ছেলে। মোল্লাহাট বাজারে সোহাগের টিনের দোকান আছে। তিনি শ্রমিকলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাজারে নিজের দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সোহাগ। বাজারের পশ্চিম পাশে পানবাজারের সামনের সড়কে পৌঁছালে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাজীব কুমার পাল বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই সোহাগ শেখ মারা গেছেন। মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক জানান, দুইজন ব্যক্তি মোটরসাইকেলে এসে গুলি করে ব্যবসায়ী সোহাগ শেখকে। তার শরীরে তিনটি গুলি লেগেছে।

তিনি বলেন, মরদেহ মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পূর্ণাঙ্গ সুরতহাল শেষে আরও বিস্তারিত বলা যাবে। আসামিদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।

নাহিদ ফরাজী/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow