বাগেরহাটে পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙ্গা গ্রামে একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৮টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙ্গা গ্রামের জাফর মিয়ার বাড়ির পেছনে থাকা একটি পরিত্যক্ত পুকুরে মরদেহটি ভাসমান অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আরেফিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

বাগেরহাটে পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙ্গা গ্রামে একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৮টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙ্গা গ্রামের জাফর মিয়ার বাড়ির পেছনে থাকা একটি পরিত্যক্ত পুকুরে মরদেহটি ভাসমান অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আরেফিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow