বাগেরহাট-৩ আসনে ড. শেখ ফরিদুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বিএনপির ধানের প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ আসনের মোট ১০৬টি কেন্দ্রে গণনা শেষে তিনি পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৭১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ পেয়েছেন ৮৩ হাজার ১০৫ ভোট।  ফলে ২০ হাজার ৬০৬ ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হন। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৬৬ হাজার ৮৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৩৫০ জন, নারী ভোটার ১ লাখ ৩৪ হাজার ৫১০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মোংলা-রামপালের মানুষ আমার ওপর আস্থা রেখেছে। আমার নেতা তারেক রহমানের কর্মপরিকল্পনার ওপর জনগণ বিশ্বাস রেখেছে। সেই পরিকল্পনা বাস্তবায়নই হবে আমার মূল লক্ষ্য। আমি এ জনপদের মানুষের কল্যাণে কাজ করব, ইনশাআল্লাহ।

বাগেরহাট-৩ আসনে ড. শেখ ফরিদুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বিএনপির ধানের প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

এ আসনের মোট ১০৬টি কেন্দ্রে গণনা শেষে তিনি পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৭১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ পেয়েছেন ৮৩ হাজার ১০৫ ভোট। 

ফলে ২০ হাজার ৬০৬ ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হন।

এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৬৬ হাজার ৮৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৩৫০ জন, নারী ভোটার ১ লাখ ৩৪ হাজার ৫১০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।

লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মোংলা-রামপালের মানুষ আমার ওপর আস্থা রেখেছে। আমার নেতা তারেক রহমানের কর্মপরিকল্পনার ওপর জনগণ বিশ্বাস রেখেছে। সেই পরিকল্পনা বাস্তবায়নই হবে আমার মূল লক্ষ্য। আমি এ জনপদের মানুষের কল্যাণে কাজ করব, ইনশাআল্লাহ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow