বাজেটে কাজুবাদাম চাষে উৎসাহ, আমদানি শুল্ক বাড়লো

দেশে কাজুবাদাম চাষকে উৎসাহ দিতে আমদানিতে শুল্ক বৃদ্ধি ও সংশ্লিষ্ট শিল্পকে প্রতিরক্ষণ প্রদান করার প্রস্তাব রাখা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এসময় তিনি বক্তব্যে বলেন, দেশীয় চাষ ও উৎপাদনকে উৎসাহিত করার উদ্দেশে অপ্রক্রিয়াজাত কাজুবাদাম (Cashew Nuts in Shell) এবং প্রক্রিয়াজাত কাজুবাদামের (Cashew Nuts Shelled) আমদানি শুল্ক যথাক্রমে ১ শতাংশ ও ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করছি। তবে দেশে উৎপাদকদের অপ্রক্রিয়াজাত কাজুবাদাম আমদানি শুল্ক ১৫ শতাংশ করার প্রস্তাব করছি। এনএইচ/এমকেআর

বাজেটে কাজুবাদাম চাষে উৎসাহ, আমদানি শুল্ক বাড়লো

দেশে কাজুবাদাম চাষকে উৎসাহ দিতে আমদানিতে শুল্ক বৃদ্ধি ও সংশ্লিষ্ট শিল্পকে প্রতিরক্ষণ প্রদান করার প্রস্তাব রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এসময় তিনি বক্তব্যে বলেন, দেশীয় চাষ ও উৎপাদনকে উৎসাহিত করার উদ্দেশে অপ্রক্রিয়াজাত কাজুবাদাম (Cashew Nuts in Shell) এবং প্রক্রিয়াজাত কাজুবাদামের (Cashew Nuts Shelled) আমদানি শুল্ক যথাক্রমে ১ শতাংশ ও ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করছি।

তবে দেশে উৎপাদকদের অপ্রক্রিয়াজাত কাজুবাদাম আমদানি শুল্ক ১৫ শতাংশ করার প্রস্তাব করছি।

এনএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow