বাটার নগদ ২৪৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন

বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৫৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নগদ ২৪৮ শতাংশ লভ্যাংশের অনুমোদন দেন শেয়ারহোল্ডাররা। মঙ্গলবার (৩০ জনু) ডিজিটাল প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান শৈবাল সিনহা। আরও পড়ুন সংকোচনমূলক মুদ্রানীতি বহাল, শিল্প-উৎপাদন চাঙা করতে বড় উদ্যোগ সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী ও পরিশোধিত মূলধনের উপর ২৪৮ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। ২৪৮ শতাংশ লভ্যাংশের মধ্যে ১৪৩ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ এরই মধ্যে প্রদান করা হয়েছে ও ২০২৫ সালের শেষ প্রান্তিকের জন্য ১০৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ সভায় অনুমোদিত হয়েছে। বার্ষিক সাধারণ সভায় অন্যান্য পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিন, পরিচালক ক্লিফোর্ড গ্যারি রয়টার, স্বতন্ত্র পরিচালক ফারজানাহ চৌধুরী, স্বতন্ত্র পরিচালক রিয়াজুল হক চৌধুরী, অর্থ পরিচালক ইলিয়াস আহমেদ, কোম্পানি সচিব রিয়াজুর রেজা মো. ফয়সাল প্রমুখ। আরও পড়ুন অডিটের জন্য নির্বাচিত ৫০১৪ আয়কর রিটার্নের তালিকা দেখবেন যেভাবে সভা শেষে চেয়ারম্যান ক

বাটার নগদ ২৪৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন

বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৫৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নগদ ২৪৮ শতাংশ লভ্যাংশের অনুমোদন দেন শেয়ারহোল্ডাররা।

মঙ্গলবার (৩০ জনু) ডিজিটাল প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান শৈবাল সিনহা।

সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী ও পরিশোধিত মূলধনের উপর ২৪৮ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। ২৪৮ শতাংশ লভ্যাংশের মধ্যে ১৪৩ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ এরই মধ্যে প্রদান করা হয়েছে ও ২০২৫ সালের শেষ প্রান্তিকের জন্য ১০৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ সভায় অনুমোদিত হয়েছে।

jagonews24.com

বার্ষিক সাধারণ সভায় অন্যান্য পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিন, পরিচালক ক্লিফোর্ড গ্যারি রয়টার, স্বতন্ত্র পরিচালক ফারজানাহ চৌধুরী, স্বতন্ত্র পরিচালক রিয়াজুল হক চৌধুরী, অর্থ পরিচালক ইলিয়াস আহমেদ, কোম্পানি সচিব রিয়াজুর রেজা মো. ফয়সাল প্রমুখ।

সভা শেষে চেয়ারম্যান কোম্পানির শেয়ারহোল্ডার, গ্রাহক, সরবরাহকারী, কর্মী ও সরকারের প্রতি তাদের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইএইচটি/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow