বাড্ডায় ৩৬ লাখ টাকার ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

রাজধানীর বাড্ডা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেফতাররা হলেন- মো. জহিরুল ইসলাম ওরফে শ্যাপন (৪৫) এবং জান্নাত ফেরদৌস এনি (৩২)। রোববার (১৭ মে) বিকেলে দক্ষিণ বাড্ডা থানাধীন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ জানান, অভিযানে গ্রেফতার দম্পতির হেফাজত থেকে ৬০টি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটে রাখা মোট ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি জানান, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা। এছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। গোপনে মাদক সরবরাহ ও বিপণনের মাধ্যমে তারা মাদক ব্যবসা পরিচালনা করতেন। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাড্ডা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উপপরিচালক শামীম আহম্মেদ আরও বল

বাড্ডায় ৩৬ লাখ টাকার ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

রাজধানীর বাড্ডা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেফতাররা হলেন- মো. জহিরুল ইসলাম ওরফে শ্যাপন (৪৫) এবং জান্নাত ফেরদৌস এনি (৩২)।

রোববার (১৭ মে) বিকেলে দক্ষিণ বাড্ডা থানাধীন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ জানান, অভিযানে গ্রেফতার দম্পতির হেফাজত থেকে ৬০টি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটে রাখা মোট ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি জানান, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা। এছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। গোপনে মাদক সরবরাহ ও বিপণনের মাধ্যমে তারা মাদক ব্যবসা পরিচালনা করতেন।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাড্ডা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

উপপরিচালক শামীম আহম্মেদ আরও বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে অধিদপ্তর। মাদক নির্মূলে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

টিটি/এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow