বান্দরবানে পাহাড়ধসে বাবা-মা-সন্তানসহ নিহত ৫

বান্দরবানের লামায় পাহাড়ধসে একই পরিবারের তিন জনসহ পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে উপজেলার আজিজনগর ইউপির পাগলার ছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাগলাছড়া এলাকার মৃত আদম আলীর ছেলে মো. ইউনুস (৪০), মো. ইউনুসের স্ত্রী রানু আক্তার (৩৫), তার ছেলে মো. সোলেমান (০৫), একই এলাকার মো. জুয়েল (৩৪) ও তার স্ত্রী কুলছুমা আক্তার (২৫)। আরও পড়ুন চকরিয়ায় বাড়ির ওপর পাহাড় ধসে চাচাতো ভাই-বোন নিহত পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে গেলে গভীর রাতে আজিজনগর ইউনিয়নের পাগলাছড়া এলাকায় পাহাড় ধসে পড়ে। এতে একই পরিবারের তিনজন নিহত হন। এছাড়াও একই এলাকায় পাহাড় ধসে বসতঘরের ওপর পড়ে স্বামী-স্ত্রী নিহত হন। পরে খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, পাহাড়ধসে লামার আজিজনগর এলাকায় একই পরিবারের তিনজনসহ ৫ জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়। আরও পড়ুন চারদিনে ৭৪৯ ম

বান্দরবানে পাহাড়ধসে বাবা-মা-সন্তানসহ নিহত ৫

বান্দরবানের লামায় পাহাড়ধসে একই পরিবারের তিন জনসহ পাঁচজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে উপজেলার আজিজনগর ইউপির পাগলার ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাগলাছড়া এলাকার মৃত আদম আলীর ছেলে মো. ইউনুস (৪০), মো. ইউনুসের স্ত্রী রানু আক্তার (৩৫), তার ছেলে মো. সোলেমান (০৫), একই এলাকার মো. জুয়েল (৩৪) ও তার স্ত্রী কুলছুমা আক্তার (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে গেলে গভীর রাতে আজিজনগর ইউনিয়নের পাগলাছড়া এলাকায় পাহাড় ধসে পড়ে। এতে একই পরিবারের তিনজন নিহত হন। এছাড়াও একই এলাকায় পাহাড় ধসে বসতঘরের ওপর পড়ে স্বামী-স্ত্রী নিহত হন। পরে খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, পাহাড়ধসে লামার আজিজনগর এলাকায় একই পরিবারের তিনজনসহ ৫ জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়।

এদিকে টানা বৃষ্টির কারণে লামাসহ বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় জনজীবন ও সড়ক যোগাযোগও ব্যাহত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানানো হলেও অনেকেই এখনো অনাগ্রহী।

এছাড়া টানা বৃষ্টির কারণে বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ, বিদ্যুৎ সংযোগ ও নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যোগাযোগ ব্যাহত হচ্ছে।

নয়ন চক্রবর্তী/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow