বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

টানা ভারী বর্ষণ ও সাঙ্গু নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের থানচি উপজেলার বিভিন্ন এলাকা বন্যাকবলিত হয়েছে। পানিবন্দি হয়ে মানবিক সংকটে পড়া দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে দুর্গম এলাকায় আটকে পড়া শতাধিক পর্যটককে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে এসেছে বাহিনীটি। বুধবার (০৮ জুলাই) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, থানচি উপজেলার বলিপাড়া বাগানপাড়া, অন্তনীপাড়া, হিন্দুপাড়া, মুসলিমপাড়াসহ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় প্রায় অর্ধশতাধিক পরিবারের ২০০ থেকে ২৫০ জন মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এ পরিস্থিতিতে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিমের নেতৃত্বে বিজিবির একটি দল দুর্গত এলাকায় গিয়ে বন্যার্তদের খোঁজখবর নেয় এবং চাল, ডাল, শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করে। ত্রাণ বিতরণ কার্যক্রমে ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া থানচির বন্যাকবলিত ও দুর্গম নাফাখুম, রেমাক্রী, জিন্নাহপাড়া এবং বড়পাথর এলাকায় আটকে পড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক পর্যটককে উ

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি
টানা ভারী বর্ষণ ও সাঙ্গু নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের থানচি উপজেলার বিভিন্ন এলাকা বন্যাকবলিত হয়েছে। পানিবন্দি হয়ে মানবিক সংকটে পড়া দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে দুর্গম এলাকায় আটকে পড়া শতাধিক পর্যটককে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে এসেছে বাহিনীটি। বুধবার (০৮ জুলাই) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, থানচি উপজেলার বলিপাড়া বাগানপাড়া, অন্তনীপাড়া, হিন্দুপাড়া, মুসলিমপাড়াসহ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় প্রায় অর্ধশতাধিক পরিবারের ২০০ থেকে ২৫০ জন মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এ পরিস্থিতিতে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিমের নেতৃত্বে বিজিবির একটি দল দুর্গত এলাকায় গিয়ে বন্যার্তদের খোঁজখবর নেয় এবং চাল, ডাল, শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করে। ত্রাণ বিতরণ কার্যক্রমে ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া থানচির বন্যাকবলিত ও দুর্গম নাফাখুম, রেমাক্রী, জিন্নাহপাড়া এবং বড়পাথর এলাকায় আটকে পড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক পর্যটককে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসে বিজিবি। বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করে আসছে বাহিনীটি। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে অতীতের ধারাবাহিকতায় এবারও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চলবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow