বান্দরবানে ১৮৭ কেন্দ্রের ১৫৮টিই ঝুঁকিপূর্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানে ১৮৭ ভোট কেন্দ্রের মধ্যে ১৫৮ টি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। বুধুবার (৪ ফেব্রুয়ারি) বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম বিষয়টি নিশ্চিত করেন। বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম বলেন, যাতায়াত, যোগাযোগ, কেন্দ্রে ভোটার সংখ্যা ও প্রার্থীর বাড়ির আশপাশ মিলিয়ে জেলার ১৮৭ ভোট কেন্দ্রের মধ্যে ১৫৮টি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। এসব কেন্দ্রের নিরাপত্তায় আইনশৃংখলা বাহিনী মোতায়েন করা হবে বলে জানান তিনি। জেলার সাতটি উপজেলা, দুই পৌরসভা ও ৩৪ ইউনিয়ন নিয়ে বান্দরবান ৩০০ নম্বর আসনে বাঙালীসহ ১২টি সম্প্রদায়ের বসবাস। জেলায় পুরুষ ভোটার এক লাখ ৬১ হাজার ৭৭৫, নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৬৬৭ জন। মোট ভোটার সংখ্যা তিন লাখ ১৫ হাজার ৪৪২ জন। নয়ন চক্রবর্তী/এএইচ/জেআইএম

বান্দরবানে ১৮৭ কেন্দ্রের ১৫৮টিই ঝুঁকিপূর্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানে ১৮৭ ভোট কেন্দ্রের মধ্যে ১৫৮ টি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

বুধুবার (৪ ফেব্রুয়ারি) বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম বলেন, যাতায়াত, যোগাযোগ, কেন্দ্রে ভোটার সংখ্যা ও প্রার্থীর বাড়ির আশপাশ মিলিয়ে জেলার ১৮৭ ভোট কেন্দ্রের মধ্যে ১৫৮টি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। এসব কেন্দ্রের নিরাপত্তায় আইনশৃংখলা বাহিনী মোতায়েন করা হবে বলে জানান তিনি।

জেলার সাতটি উপজেলা, দুই পৌরসভা ও ৩৪ ইউনিয়ন নিয়ে বান্দরবান ৩০০ নম্বর আসনে বাঙালীসহ ১২টি সম্প্রদায়ের বসবাস। জেলায় পুরুষ ভোটার এক লাখ ৬১ হাজার ৭৭৫, নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৬৬৭ জন। মোট ভোটার সংখ্যা তিন লাখ ১৫ হাজার ৪৪২ জন।

নয়ন চক্রবর্তী/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow