বান্দরবানে-৩০০ আসনে বড় ব্যবধানে ধানের শীষের প্রার্থীর জয়

বান্দরবান-৩০০ আসনে ১ লাখ ১৫ হাজার ২৯৩ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে রাজপুত্র সাচিং প্রু জেরী জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসি‌পি মনোনীত প্রার্থী শাপলা ক‌লি প্রতীকে এস এম সুজাউদ্দীন ২৬ হাজার ১৬২ ভোট পেয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১টায় বান্দরবান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি বিষয়টি নিশ্চিত করেন। কেন্দ্রভিত্তিক ফলাফল অনুযায়ী বান্দরবান-৩০০ নম্বর আসনে পোস্টালসহ ১৮৭টি ভোট কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৪৪২। সর্বশেষ রাত ১টায় চুড়ান্ত ফলাফল ঘোষণাকালে জেলা প্রশাসক বলেন, পোস্টালসহ ১৮৭টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ১ লাখ ৪১ হাজার ৪৫৬ ভোট পেয়ে বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রার্থী সাচিং প্রু জেরী জয়ী নির্বাচিত হয়েছেন। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী এনসিপির (শাপলা কলি) এস এম সুজাউদ্দীন ২৬ হাজার ১৬২। পক্ষান্তরে জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকে আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ পেয়েছেন ২ হাজার ৪৩৫ ও ইসলামী আন্দোলন হাতপাখা প্রতীকে আবুল কালাম আজাদ পেয়েছেন ৪ হাজার ৭১৮টি ভোট। মোট বৈধ ভোটার সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৫৭৩। বাতিল ভোটের সংখ্যা ৬

বান্দরবানে-৩০০ আসনে বড় ব্যবধানে ধানের শীষের প্রার্থীর জয়

বান্দরবান-৩০০ আসনে ১ লাখ ১৫ হাজার ২৯৩ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে রাজপুত্র সাচিং প্রু জেরী জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসি‌পি মনোনীত প্রার্থী শাপলা ক‌লি প্রতীকে এস এম সুজাউদ্দীন ২৬ হাজার ১৬২ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১টায় বান্দরবান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি বিষয়টি নিশ্চিত করেন।

কেন্দ্রভিত্তিক ফলাফল অনুযায়ী বান্দরবান-৩০০ নম্বর আসনে পোস্টালসহ ১৮৭টি ভোট কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৪৪২। সর্বশেষ রাত ১টায় চুড়ান্ত ফলাফল ঘোষণাকালে জেলা প্রশাসক বলেন, পোস্টালসহ ১৮৭টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ১ লাখ ৪১ হাজার ৪৫৬ ভোট পেয়ে বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রার্থী সাচিং প্রু জেরী জয়ী নির্বাচিত হয়েছেন।

তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী এনসিপির (শাপলা কলি) এস এম সুজাউদ্দীন ২৬ হাজার ১৬২। পক্ষান্তরে জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকে আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ পেয়েছেন ২ হাজার ৪৩৫ ও ইসলামী আন্দোলন হাতপাখা প্রতীকে আবুল কালাম আজাদ পেয়েছেন ৪ হাজার ৭১৮টি ভোট।

মোট বৈধ ভোটার সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৫৭৩। বাতিল ভোটের সংখ্যা ৬ হাজার ১১১। ভোট কাষ্টিংয়ের হার ৫৭ দশমিক ৩৫ শতাংশ।

এছাড়া হ্যাঁ ভোট পড়েছে ৭১ হাজার ৪১৭, না ভোট পড়েছে ৯০ হাজার ১৫৬। মোট হ্যাঁ ও না ভোট কাস্টিং হয়েছে ১ লাখ ৬১ হাজার ৫৭৩। বাতিল ভোট ১ হাজার ৮৫৬টি। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ৪২৯।

নয়ন চক্রবর্তী/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow