বান্ধবীদের সঙ্গে ঘুরতে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিললো কিশোরীর মরদেহ

ঝিনাইদহের কোটচাঁদপুরে বান্ধবীদের সঙ্গে ঘুরতে বেরিয়ে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কোটচাঁদপুর পৌর শহরের ইকো ব্রিকস নামে একটি ইটভাটার পুকুর থেকে ওই কিশোরীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার পৌর কলেজ এলাকার ইকো ব্রিকসের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাসিমা খাতুন (১৪) কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের মৃত নাজমুল মীরের মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের পাশে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের স্বজনরা জানায়, বুধবার সকালে বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় নাসিমা। এরপর সে আর বাড়ি ফেরেনি। বিভিন্ন জায়গায় ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেও নাসিমাকে পাওয়া যায়নি। পরে ইটভাটার পুকুরে তার মরদেহ ভাসছে বলে খবর পান নিহতের স্বজনরা। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে

বান্ধবীদের সঙ্গে ঘুরতে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিললো কিশোরীর মরদেহ

ঝিনাইদহের কোটচাঁদপুরে বান্ধবীদের সঙ্গে ঘুরতে বেরিয়ে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কোটচাঁদপুর পৌর শহরের ইকো ব্রিকস নামে একটি ইটভাটার পুকুর থেকে ওই কিশোরীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার পৌর কলেজ এলাকার ইকো ব্রিকসের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নাসিমা খাতুন (১৪) কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের মৃত নাজমুল মীরের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের পাশে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের স্বজনরা জানায়, বুধবার সকালে বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় নাসিমা। এরপর সে আর বাড়ি ফেরেনি। বিভিন্ন জায়গায় ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেও নাসিমাকে পাওয়া যায়নি। পরে ইটভাটার পুকুরে তার মরদেহ ভাসছে বলে খবর পান নিহতের স্বজনরা।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

এম শাহাজান/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow