বাফুফে টুর্নামেন্ট আয়োজন করবে নাকি কিরগিজস্তান সফরে যাবে?

সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ঘরের মাঠে টুর্নামেন্ট আয়োজন করবে নাকি জাতীয় দলকে বিদেশে ম্যাচ খেলতে পাঠাবে আগামী এক সপ্তাহের মধ্যেই সে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। রোববার বাফুফে ভবনে সভাপতি তাবিথ আউয়াল মিডিয়া ব্রিফিংয়ে দুইটি সম্ভাবনার কথাই উল্লেখ করেছেন। তাবিথ আউয়াল বলেছেন, ‘ফিফা এবার সেপ্টেম্বর ও অক্টোবর মিলিয়ে একটা লম্বা উইন্ডো ঘোষণা করেছে। যে কারণে একটি দলের চারটি ম্যাচ খেলার সুযোগ আছে। যে কারণে আমরা একটি তিন বা চার জাতির টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করছি। এরই মধ্যে দুটি দেশ এই টুর্নামেন্টে খেলবে বলে সম্মতিও দিয়েছে।’ ‘এর মধ্যে গিরগিজস্তান থেকে আমাদের একটা আমন্ত্রণও আছে। তারা তিন জাতির একটি টুর্নামেন্ট করবে। এখন আমরা সিদ্ধান্ত নেবো নিজেরা টুর্নামেন্ট আয়োজন করবো নাকি কিরগিজস্তান সফরে যাবো। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি সভা করে আমরা এই সিদ্ধান্ত জানিয়ে দেবো। যদি আমরা কিরগিজস্তান সফরে যাই তাহলে যে দুটি দেশে আমাদের আমন্ত্রণে টুর্নামেন্ট খেলতে সম্মতি দিয়েছিল তাদের না করে দেবো।’ নভেম্বরে ঢাকায় বসবে সাফ চ্যাম্পিয়নশিপের আসর। ঘরের মাঠের এই টুর্নামেন্টে বাংলাদেশ শিরোপা জয়ের প্

বাফুফে টুর্নামেন্ট আয়োজন করবে নাকি কিরগিজস্তান সফরে যাবে?

সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ঘরের মাঠে টুর্নামেন্ট আয়োজন করবে নাকি জাতীয় দলকে বিদেশে ম্যাচ খেলতে পাঠাবে আগামী এক সপ্তাহের মধ্যেই সে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। রোববার বাফুফে ভবনে সভাপতি তাবিথ আউয়াল মিডিয়া ব্রিফিংয়ে দুইটি সম্ভাবনার কথাই উল্লেখ করেছেন।

তাবিথ আউয়াল বলেছেন, ‘ফিফা এবার সেপ্টেম্বর ও অক্টোবর মিলিয়ে একটা লম্বা উইন্ডো ঘোষণা করেছে। যে কারণে একটি দলের চারটি ম্যাচ খেলার সুযোগ আছে। যে কারণে আমরা একটি তিন বা চার জাতির টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করছি। এরই মধ্যে দুটি দেশ এই টুর্নামেন্টে খেলবে বলে সম্মতিও দিয়েছে।’

‘এর মধ্যে গিরগিজস্তান থেকে আমাদের একটা আমন্ত্রণও আছে। তারা তিন জাতির একটি টুর্নামেন্ট করবে। এখন আমরা সিদ্ধান্ত নেবো নিজেরা টুর্নামেন্ট আয়োজন করবো নাকি কিরগিজস্তান সফরে যাবো। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি সভা করে আমরা এই সিদ্ধান্ত জানিয়ে দেবো। যদি আমরা কিরগিজস্তান সফরে যাই তাহলে যে দুটি দেশে আমাদের আমন্ত্রণে টুর্নামেন্ট খেলতে সম্মতি দিয়েছিল তাদের না করে দেবো।’

নভেম্বরে ঢাকায় বসবে সাফ চ্যাম্পিয়নশিপের আসর। ঘরের মাঠের এই টুর্নামেন্টে বাংলাদেশ শিরোপা জয়ের প্রত্যাশা করছে। সাফের প্রস্তুতির জন্যই বাফুফে সেপ্টেম্বর উইন্ডোতে প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা করছে।

এদিকে বাফুফে সভাপতি আগামী কয়েক দিনের মধ্যে তিনটি স্টেডিয়াম পাবে বলে জানিয়েছেন। ‘বর্তমানে তিনটি স্টেডিয়াম নিয়ে আমাদের কথা চলছে। এখনো চূড়ান্ত কিছু হয়নি। এই স্টেডিয়ামগুলোর দোকান জাতীয় ক্রীড়া পরিষদের অধীনেই থাকবে। আমরা ভেতরের অংশের দায়িত্ব নিয়ে ব্যবহার করবো। আজ (রোববার) আমরা যা শুনলাম তাতে হয়তো এক সপ্তাহ লাগবে না কমলাপুর স্টেডিয়াম পেতে’-বলেছেন বাফুফে সভাপতি।

আরআই/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow