বাবরের বিপক্ষে কিভাবে এত সফল নাহিদ রানা!
গত মাসে পাকিস্তান সুপার লিগে স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েলের মতো ব্যাটারদের রীতিমতো নাচিয়ে ছেড়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। চলতি পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচে নিয়েছেন ফাইফার, দ্বিতীয় ম্যাচে ফিরিয়েছেন বাবর আজমকে। এ নিয়ে টানা তিন টেস্টে বাবর আজমকে ফেরালেন তিনি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার দ্বিতীয় দিনের খেলা শেষে বড় মাপের ব্যাটারদের বিপক্ষে সাফল্য নিয়ে প্রশ্নের উত্তর দেন রানা। বিশ্বমানের ব্যাটারদের আউট করার অনুভূতি সম্পর্কে রানা বলেন, ‘প্রত্যেকটা ব্যাটারকে আউট করতে মজা লাগে। কারণ প্রত্যেকটা উইকেটই আমার জন্য ইম্পর্ট্যান্ট।’ বিশেষ করে বাবর আজমকে বারবার আউট করার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জাস্ট আমার প্রসেসের মধ্যে থাকার চেষ্টা করি এবং চেষ্টা করি যে কেমনে আমার প্ল্যান এক্সিকিউট করে টিমকে হেল্প করা যায়।’ একইসঙ্গে নিজের বাউন্সার নিয়ে দিয়েছেন হুঁশিয়ারি, ‘বাবর আজমকে আউট করার বলটা ইচ্ছে করেই স্লোয়ার দিয়েছিলাম। আমাকে কেউ বাউন্স মারলে সে যে বোলারই হোক না কেন আমি তাকে ছেড়ে কথা বলবো না।’ তিনি আরও যোগ করেন, বড় বা ছোট ব্যাটার চিন্তা করে বোলিং করেন না রানা। তিনি বলেন, ‘আপনি কখনো বলে
গত মাসে পাকিস্তান সুপার লিগে স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েলের মতো ব্যাটারদের রীতিমতো নাচিয়ে ছেড়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। চলতি পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচে নিয়েছেন ফাইফার, দ্বিতীয় ম্যাচে ফিরিয়েছেন বাবর আজমকে।
এ নিয়ে টানা তিন টেস্টে বাবর আজমকে ফেরালেন তিনি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার দ্বিতীয় দিনের খেলা শেষে বড় মাপের ব্যাটারদের বিপক্ষে সাফল্য নিয়ে প্রশ্নের উত্তর দেন রানা।
বিশ্বমানের ব্যাটারদের আউট করার অনুভূতি সম্পর্কে রানা বলেন, ‘প্রত্যেকটা ব্যাটারকে আউট করতে মজা লাগে। কারণ প্রত্যেকটা উইকেটই আমার জন্য ইম্পর্ট্যান্ট।’
বিশেষ করে বাবর আজমকে বারবার আউট করার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জাস্ট আমার প্রসেসের মধ্যে থাকার চেষ্টা করি এবং চেষ্টা করি যে কেমনে আমার প্ল্যান এক্সিকিউট করে টিমকে হেল্প করা যায়।’
একইসঙ্গে নিজের বাউন্সার নিয়ে দিয়েছেন হুঁশিয়ারি, ‘বাবর আজমকে আউট করার বলটা ইচ্ছে করেই স্লোয়ার দিয়েছিলাম। আমাকে কেউ বাউন্স মারলে সে যে বোলারই হোক না কেন আমি তাকে ছেড়ে কথা বলবো না।’
তিনি আরও যোগ করেন, বড় বা ছোট ব্যাটার চিন্তা করে বোলিং করেন না রানা। তিনি বলেন, ‘আপনি কখনো বলে আউট করতে পারবেন না যে এই ব্যাটারটা ভালো ব্যাটার, আমি জাস্ট আমার প্রসেসের মধ্যে থাকার চেষ্টা করি।’
তিনি আরও বলেন, ‘ব্যাটাররা যখন রান না পায় তখন তারা অনেক কিছু চিন্তা করে। ওই ফায়দাটা আমাদের বোলার শরিফুল ভাই এবং তাসকিন ভাই নেয়ার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ তারা সফল হইছে।’
এসকেডি/আইএইচএস/
What's Your Reaction?