বাবর আজম বিশ্রাম নাকি বাদ, যা বললেন পাকিস্তান কোচ

পাকিস্তান ওয়ানডে দল কি তবে খোলনলচে বদলে ফেলার পথে হাঁটছে? বাংলাদেশ সফরের ওয়ানডে স্কোয়াডে বাবর আজম ও সায়েম আইয়ুবের মতো তারকাদের রাখেনি দলটি। এ নিয়ে আলোচনা-সমালোচনাও আছে। শেষ তিন ওয়ানডেতে একটি সেঞ্চুরি পাওয়া বাবরকে কি পারফরম্যান্সের দায়ে বাদ দেওয়া হয়েছে? এমন প্রশ্নে নাইক হেসন স্পষ্ট জানিয়ে দিলেন, কাউকে আসলে দল থেকে ছুড়ে ফেলা হয়নি। মিরপুরে সোমবার সংবাদ সম্মেলনে হেসন বলেন, ঠাসা আন্তর্জাতিক সূচির মাঝে উদীয়মান ক্রিকেটারদের পরখ করে দেখার সুযোগ খুব একটা মেলে না। তাই এই সিরিজকে তরুণদের বাজিয়ে দেখার মোক্ষম সুযোগ হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট। হেসন বলেন, ‘কাউকে বিশেষভাবে বাদ দেওয়া হয়েছে বলে আমি মনে করি না। আসলে আমাদের ক্যালেন্ডারে প্রতিভাবান তরুণদের সুযোগ দেওয়ার সময় খুব কম পাওয়া যায়। তাই এটি একটি দারুণ সুযোগ কিছু নতুন মুখকে দেখে নেওয়ার।’ এবারের সফরে পাকিস্তান দলে সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে থাকছেন সাহিবজাদা ফারহান। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া এই ব্যাটার এখন ওয়ানডে ক্যাপ পাওয়ার অপেক্ষায়। তার ওপর কোচের অগাধ আস্থা। হেসনের মতে, ফারহান বিশ্বকাপে তো বটেই, ঘরোয়

বাবর আজম বিশ্রাম নাকি বাদ, যা বললেন পাকিস্তান কোচ

পাকিস্তান ওয়ানডে দল কি তবে খোলনলচে বদলে ফেলার পথে হাঁটছে? বাংলাদেশ সফরের ওয়ানডে স্কোয়াডে বাবর আজম ও সায়েম আইয়ুবের মতো তারকাদের রাখেনি দলটি। এ নিয়ে আলোচনা-সমালোচনাও আছে। শেষ তিন ওয়ানডেতে একটি সেঞ্চুরি পাওয়া বাবরকে কি পারফরম্যান্সের দায়ে বাদ দেওয়া হয়েছে? এমন প্রশ্নে নাইক হেসন স্পষ্ট জানিয়ে দিলেন, কাউকে আসলে দল থেকে ছুড়ে ফেলা হয়নি।

মিরপুরে সোমবার সংবাদ সম্মেলনে হেসন বলেন, ঠাসা আন্তর্জাতিক সূচির মাঝে উদীয়মান ক্রিকেটারদের পরখ করে দেখার সুযোগ খুব একটা মেলে না। তাই এই সিরিজকে তরুণদের বাজিয়ে দেখার মোক্ষম সুযোগ হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট। হেসন বলেন, ‘কাউকে বিশেষভাবে বাদ দেওয়া হয়েছে বলে আমি মনে করি না। আসলে আমাদের ক্যালেন্ডারে প্রতিভাবান তরুণদের সুযোগ দেওয়ার সময় খুব কম পাওয়া যায়। তাই এটি একটি দারুণ সুযোগ কিছু নতুন মুখকে দেখে নেওয়ার।’

এবারের সফরে পাকিস্তান দলে সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে থাকছেন সাহিবজাদা ফারহান। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া এই ব্যাটার এখন ওয়ানডে ক্যাপ পাওয়ার অপেক্ষায়। তার ওপর কোচের অগাধ আস্থা। হেসনের মতে, ফারহান বিশ্বকাপে তো বটেই, ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটেও ধারাবাহিকভাবে পারফর্ম করে নিজের দাবি জোরালো করেছেন।

ফারহানের পাশাপাশি তরুণ বাঁহাতি ব্যাটার শামিল হোসেনকে নিয়েও বেশ আশাবাদী হেসন। ঘরোয়া ক্রিকেটে ‘লিস্ট এ’ ম্যাচে শামিলের রেকর্ডকে অসাধারণ উল্লেখ করে কোচ বলেন, ‘শামিল একজন রোমাঞ্চকর প্রতিভা যে কি না পাকিস্তান শাহিনসের হয়েও নিজের সামর্থ্য প্রমাণ করেছে।’

এসকেডি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow